শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

আবুধাবিতে ২৩ কোটি টাকার লটারি জিতলেন চট্টগ্রামের শাহেদ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর অনলাইন ডেস্ক :
৫৫ বছর বয়সী বাংলাদেশি শাহেদ আহমেদ আবুধাবির আল আইন এলাকায় থাকেন। একটি গ্যারেজের মালিক তিনি। ৩৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে র‍্যাফেল ড্র ‘বিগ টিকিট’–এ অংশ নিয়ে আসছেন তিনি। অবশেষে এত দিন পর তার কপাল খুললো। গতকাল শনিবার এই র‍্যাফেল ড্রতে প্রথম পুরস্কার এক কোটি দিরহাম জিতেছেন প্রবাসী এই বাংলাদেশি। যা বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি টাকারও বেশি। খবর গালফ নিউজের।
শাহেদ আহমেদ বলেন, ‘আমি খুব খুশি। এই প্রথম আমি জিতেছি। টিকিটটি আমি নিজেই কিনেছি। এতে কারও অংশ নেই। আমাদের জীবনই পাল্টে যাবে।’
শাহেদ আহমেদ জানান, এই অর্থ দিয়ে তিনি দেশে থাকা তার স্ত্রী, তিন মেয়েকে নিজের কাছে নিয়ে আসতে চান। এ ছাড়া দেশে একটি বাড়ি করারও ইচ্ছা আছে তার। আবুধাবির ব্যবসা বড় করবেন, ছেলের পড়াশুনায় খরচ করবেন।
শাহেদ আহমেদের বাড়ি চট্টগ্রামে। ১৫ বছর বয়সে আবুধাবিতে পাড়ি জমান তিনি। প্রায় ৪০ বছর ধরে সেখানে আছেন। আবুধাবিতে তার সঙ্গে তার এক ছেলে (২৫) থাকেন।
শাহেদ আহমেদ বলেন, ‘গাড়ীর গ্যারেজের আয় থেকে মাথার উপর একটি ছাদ আছে আমাদের। আমার বাচ্চাদের পড়াশোনা করাতেও সক্ষম হয়েছি। তবে এই অর্থ এখন আমাদের জীবন বদলে দেবে। আরও আরামদায়ক জীবন হবে।’ তিনি বলেন, ভাগ্য এক সময় ধরা দেবে এই আশাতেই বছরের পর বছর ধরে লটারির টিকিট কিনে গেছেন তিনি।
১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম চালু হয় এই বিগ টিকিট রাফেল ড্র। এই রাফেল ড্রর মাধ্যমে ১০টি পুরস্কার দেওয়া হয়, দ্বিতীয় পুরস্কার ৫০ লাখ দিরহাম জিতেছেন বাহরাইন থেকে আসা ভারতীয় প্রবাসী রমণ মোহন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD