বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত ওমানের

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

মো: ইসমাইল নাজিব, ওমান থেকে :
করোনাভাইরাসের কারণে বন্ধ হওয়ার পর আগামী ২৯ ডিসেম্বর থেকে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ওমান। এ নির্দেশনা বাংলাদেশসহ সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। রোববার (২৭ ডিসেম্বর) ওমান সরকারের শীর্ষ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে কতৃপক্ষ । দেশটির এ সিদ্ধান্তের পর আগামীকাল ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইট আবার নিয়মিত চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ বলছে, বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে হবে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
দেশটিতে প্রবেশের ক্ষেত্রে কিছু নিয়ম বেঁধে দেয়া হয়েছে বলে জানায় আরব নিউজ। ওমানে প্রবেশের অন্তত ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখানোর বাধ্যবাধকতা দেয়া হয়েছে। একই সঙ্গে ৭ দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে। ৮ম দিনে পুনরায় করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিতে হবে। প্রত্যেকের স্বাস্থ্য বীমা থাকাও বাধ্যতামূলক করা হয়েছে।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমন মোকাবিলায় পূর্ব ঘোষণা ছাড়াই গত ২২ ডিসেম্বর সব ফ্লাইট স্থগিত করে ওমান। ফলে মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বাংলাদেশ বিমানসহ অন্যান্য বিমান সংস্থা। সপ্তাহে মাস্কাটে চারটি ফ্লাইট যেতো বিমানের। ওমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় মাস্কাটে পুনরায় ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান।
এর আগে করোনা মহামারির কারণে এক সপ্তাহের জন্য বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। পর দিন ওমান ও কুয়েত একই সিদ্ধান্ত নিল।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD