রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সুজিত কুমার দাশ :
চট্টগ্রামের আনোয়ারায় জনগণের ভালবাসায় সিক্ত হলেন ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। বুধবার চট্টগ্রাম ১৩ আসনের আনোয়ারা উপজেলায় মনোনয়নপত্র দাখিলের খবর পেয়ে হাজার হাজার জনগণ রাস্তায় দাঁড়িয়ে ভূমিমন্ত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানাই । সড়ক লোকে লোকারণ্য হয়ে যায়। মহিলারাও ভূমিমন্ত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানাতে জড়ো হয়। এক অপূর্ব দৃশ্যের অবতারণা হয়। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও বাঁধভাঙ্গা জোয়ারের মত লোক সবার দৃষ্টি কেড়েছে। মহু মহু স গানে নেতাকর্মীরা উচ্ছাসিত। উৎফুল জনগণ উজ্জীবিত নেতাকর্মীরা ।
চট্টগ্রাম নগরীর সার্সন রোডস্ বাসা থেকে ভূমিমন্ত্রী আনোয়ারা হাইলধর বাবার কবর জিয়ারতের জন্য বুধবার সকাল রওনা হন। কর্ণফুলী ব্রিজের দক্ষিণে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ভূমিমন্ত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। ভূমিমন্ত্রী আনোয়ারা হাইলধর প্রয়াত বাবা আখতার“জ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত শেষে সেখান থেকে উপজেলা সদরে যাবার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে ভূমিমন্ত্রী কে জনগণ শুভেচ্ছা ও স্বাগত জানাই। আনোয়ারা জয় কালী বাজার থেকে উপজেলা সদর লোকে লোকারণ্য হয়ে যায়। ভূমিমন্ত্রীকে বহনকৃত গাড়ি কোনমতে যেতে পাচ্ছে না । জনগণের ভালোবাসায় সিক্ত ভূমিমন্ত্রী ধীরে ধীরে বহনকারী গাড়ি উপজেলা সদরের পৌঁছে। এ সময় উজ্জীবিত জনগণ ও নেতাকর্মীরা ভূমিমন্ত্রীকে সাথে নিয়ে সড়কে নানা শোগানে মুখরিত করে। ভূমিমন্ত্রী হাত নেড়ে জনগণ ও নেতাকর্মীদেরকে অভিবাদন জনান আনোয়ারা উপজেলা সদরে ভূমিমন্ত্রী পৌঁছলে আনোয়ার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।
এর আগে সকালে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইশতিয়াক ইমনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্তি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রনি, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস.এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফার“ক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদার“ল ইসলাম।
আপনার মন্তব্য লিখুন