শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

আজ চট্টগ্রাম টু বোয়ালখালী বিআরটিসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা ও কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে সাধারণ মানুষের সুবিধার্থে চট্টগ্রাম টু বোয়ালখালী চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিসি বাস। আজ ২ মার্চ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই রুটে বাস চলাচল শুরু হবে। ওইদিন বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাস সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিআরটিসি’র চেয়ারম্যান মো: তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব), সঞ্চালনা করবেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।
এতে উপস্থিত থাকবেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও স্থানীয় চেয়ারম্যানবৃন্দ।
উলে­খ্য যে, বিআরটিসি বাস গুলো চট্টগ্রাম বহদ্দারহাট থেকে বোয়ালখালী উপজেলা সদর, কানুনগোপাড়া হয়ে দাশের দীঘি পর্যন্ত যাতায়াত করবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD