শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

অসহায়দের পাশে দাঁড়ালে, সমাজে কেউ আর শীতে কষ্ট পাবে না

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ইরফান নাবিল : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, আমরা নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ালে, সমাজে কেউ আর শীতে কষ্ট পাবে না। এই শীতে অনেক শিশু ও বয়স্ক নারী-পুরুষ কষ্টে জীবন যাপন করেন। প্রতিবেশী কেমন আছে জানা আমাদের কর্তব্য এবং তাদের যতটুকু সম্ভব সহায্য-সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আমাদের একটু সহানুভূতি অবহেলিত অনেক শিশুর মুখে হাঁসি ফুটাবে। তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে প্রধান ধর্ম। অসহায়দের জন্য কিছু করতে পারলে আল্লাহও খুশি হয়। সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে শীতের কষ্ঠ দূর হবে। তিনি প্রচন্ড শীতে অসহায় মানুষের কষ্ঠ দূর করতে সরকারের পাশা-পাশি সমাজের বিত্তশালীদেরও অসহায় গরীবদের পাশে দাঁড়ানোর আহবান জানান। আজ ৮ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৪টায় গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে বোয়ালখালী উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ হ ম নাছির উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইছহাক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাশ, বীর মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়া, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন প্রমুখ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD