বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত

বোয়ালখালীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ : চিহ্নিত হামলাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ইরফান নাবিল :
সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রামের বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলম বাবরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারী) বোয়ালখালী প্রেস ক্লাব মিলনায়তনে এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো.মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি এম এ মন্নান, মো.শাহীনুর কিবরিয়া মাসুদ, সাংবাদিক আবুল ফজল বাবুল, কাজী আয়েশা ফারজানা, সহ-সভাপতি রাজু দে, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, অর্থ সম্পাদক দেবাশীষ বড়–য়া রাজু, কার্য নিবার্হী সদস্য আলমগীর চৌধুরী রানা, আল সিরাজ ভান্ডারী, সদস্য এমএস এমরান কাদেরী, ছাদেকুর রহমান সবুজ, মো. হোসাইন মাহমুদ ও সেকান্দর আলম বাবর।
ক্লাবের সহ-সম্পাদক পূজন সেনের সঞ্চালনায় সভায় প্রশাসনসহ সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি প্রদান, সামাজিক মাধ্যমে হুমকি ধমকি অব্যাহত রাখায় নিরাপত্তা প্রশ্নে সাধারণ ডায়েরীসহ কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বক্তারা চিহ্নিত হামলাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকায় উপজেলা সদরের একটি মাধ্যমিক স্কুল বিরোধীয় জায়গায় সীমানা প্রাচীর নিমার্ণের দুর্বৃত্তায়ন নিয়ে সংবাদ প্রকাশিত হয়। গত শুক্রবার বিকেলে দৈনিক পূর্বকোণ প্রতিনিধি মো.সেকান্দর আলম বাবর উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এমপি গোল্ড কাপ খেলার সংবাদ সংগ্রহে গেলে প্রকাশিত সংবাদের জের ধরে পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল আলম তার ওপর অতর্কিত হামলা চালায়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD