রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

বোয়ালখালীতে ৪শত পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে ৪শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মো. ইমতিয়াজ (২৬) মায়ানমারের আকিয়াব জেলার বুচিডং থানার বরই সিকদার পাড়ার মৃত শমছু আলমের ছেলে। সে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুবপালং শরণার্থী ক্যাম্পে থাকে।

আজ শুক্রবার (২৯শে জানুয়ারি) সকাল পৌণে ১১ টার সময় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী বাজার থেকে তাকে আটক করা বলে জানায় পুলিশ। এ সময় তার পরনের প্যান্টের পকেটে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

বোয়ালখালী থানা উপ-পরিদর্শক সুমন কান্তি দে জানান, ফকিরাখালী বাজার এলাকায় পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা যুবক ইমতিয়াজকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তার সাথে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তার দেহ তল্লাশী করে পরনের প্যান্টের পকেটে ২টি প্যাকেটে ২০০ করে মোট ৪শত গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

তিনি বলেন, গ্রেফতারকৃত ইমতিয়াজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ও বিদেশীয় নাগরিক সম্পর্কিত আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD