বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত

বোয়ালখালীতে আগুনে পুড়ল ১৪ বসতঘর

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা গ্রামে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৪ বসতঘর। সোমবার (২৫শে জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা জামসেদ মুন্সির বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থরা হলেন ফাতেমা বেগম, মধু মিস্ত্রী, আবুল হাশেম, মো. আবু, আবু জাকের, মো. এনাম, আলী আকবর, ফজল কাদের, চুনছু বেগম, দিদার মাস্টার, মো. ইসহাক, মাসুদ, তসলিম, নুর ইসলাম, আলী আসগর, আলী আকবর, ইদ্রিস, আমিনুল হক, নুরুল আজাদ, সাইদুল ইসলাম, শফি, মফিজ ও শাহ আলম।

ক্ষতিগ্রস্থরা জানান, আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্রসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মো. ফরিদ আহমদ বলেন, খবর পেয়ে প্রথমে বোয়ালখালী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। পরে পটিয়া ফায়ার সার্ভিস এসে যৌথ ভাবে যোগ দেয়। তবে সরু রাস্তা ও গাড়ী চলাচলের মতো উপযুক্ত জায়গা না থাকায় কর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হিমসিম খেতে হয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD