বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন

পানি চলাচলে প্রতিবন্ধকতা,বোয়ালখালীর চরই বিলে প্রায় ১শ একর জমিতে চাষাবাদ বন্ধ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি:

কৃষি ও ফসল উৎপাদনে উপজেলার পোপাদিয়াস্থ চরই বিলের ঐতিহ্য কার না অজানা। কিন্ত এক শ্রেণির ভূমি খেকো প্রভাবশালীদের কারণে চাষাবাদে গুরুত্বপূর্ণ বিলটি সেই ঐতিহ্য হারাতে বসেছে এখন ।

দীর্ঘদিন যাবৎধরে বন্ধ রয়েছে এ বিল ও আশপাশের প্রায় ১শ একর জমির চাষাবাদ। এ নিয়ে এখানকার ক্ষতিগ্রস্ত চাষিরা প্রতিকার চেয়ে স্মারকলিপি দিয়েছে প্রশাসনের বিভিন্ন দপ্তরে।

তাদের অভিযোগ সেই বাপ দাদার আমল থেকেই যুগযুগান্তরে এ বিলে চাষাবাদ করে পরিবারিক ব‍্যয় নির্বাহ করে আসছিলেন তারা। বছরের অন‍্যান‍্য সময় ধান ও শুস্ক মৌসুমে নানা জাতের শাক-সব্জির আবাদ ও উৎপাদনে এ বিলের জুড়ি নেই।

অভিযোগ রয়েছে স্থানীয় এক শ্রেণির অসাধু লোক এখানে সস্তায় জমি কিনে তাতে পুকুর খনন, দালানকোঠা, ও নানান স্হাপনা নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে।

এতে করে এখানে একদিকে যেমন সরকারের সুনির্দিষ্ট আইনকে বৃদ্ধাংগুলি দেখানো হচ্ছে ঠিক অপরদিকে নালা,খাল ও কালভার্ট দখল করে অপরিকল্পিতভাবে স্হাপনা নির্মাণের কারণে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে এ বিলের বেশিরভাগ জমিতে চাষাবাদ বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবৎ ধরে।

বাকী যৎসামান্য জমিতে যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু ও এখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আশীষ দে নামের এক কৃষক বলেন এক সময় এ বিলে বোরো রোপা আমন ও রবি মৌসুমে চাষাবাদ হতো। রবি মৌসুমে এ বিলে পেলন,মুগ ও মশর ডাল সহ নানান জাতের শাক-সব্জির চাষ হতো।

কিন্তু পানি চলাচল ও নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ার সাথে-সাথে এগুলার চাষাবাদ ও বন্ধ হয়ে গেছে। রতন কুমার দেব নামের অপর এক কৃষক খুবই আক্ষেপ করে বলেন – ক‍ৃষি বান্ধব বর্তমান সরকার কৃষিকে প্রাধান্য দিয়ে কৃষি ও কৃষকদের উন্নয়নে যেখানে একের পর এক যুগান্তকারী প্রদক্ষেপ নিচ্ছেন সেখানে গুটিকয়েক প্রভাবশালীর কারণে ঐতিহ্যবাহী এ বিলে চাষাবাদ বন্ধ হয়ে যাবে তা মানা যায় না।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন স্থানীয় এলাকাবাসির পক্ষ হতে একটি অভিযোগ পাওয়ার সত‍্যতা নিশ্চিত করে বলেন আমি স্হানীয় ইউ পি চেয়ারম্যানকে সাথে নিয়ে বিলটি ইতোমধ্যে পরিদর্শণ করেছি। এলাকার কৃষকরা এসব জমিতে যাতে নিশ্চিন্তে চাষাবাদ করতে পারে সে ব‍্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD