শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

২০২২ সালের মধ্যে নতুন কালুরঘাট সেতু: রেলমন্ত্রী

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ইরফান নাবিল :
২০২২ সালের মধ্যে নতুন কালুরঘাট সেতু বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার ৭ অক্টোবর সকাল ১১টায় কালুরঘাট সেতু পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম সুজন বলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী নদী কর্ণফুলী। এ নদীর ওপর কালুরঘাট সেতুটি রেল কাম সড়ক সেতু করার মানুষের যে দাবি তা শিগগিরই পূরণ হচ্ছে। মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী আমাকে জানান, সেতুটি রেল কাম সড়ক সেতু করার উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, পরে সেতুর অপ্রগতি সম্পর্কে জানতে কোরিয়ার প্রকৌশলী টিমের সঙ্গে কথা বলি, তারা পরিদর্শনে এসে প্রথমে সেতুটি করবে বলে জানালেও কিছুদিন পর জানায়-তারা সেতুর কাজ করবে না। একপর্যায়ে আমি আবারও বৈঠকে বসলে তারা জানায়, রেলসেতু ও সড়ক সেতু আলাদা করতে হবে।
‘বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা সভায় ব্যক্তিগতভাবে আলোচনা করি। আমি প্রধানমন্ত্রীর কাছে কোরিয়ার প্রস্তাবনা তুলে ধরি। তখন প্রধানমন্ত্রী আমাকে জানান, আলাদা সেতু নয়। সেতুটি হবে রেল কাম সড়ক সেতু। ’
রেলপথ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক রেল কাম সড়ক সেতু করার উদ্যোগ নিয়েছি। সে লক্ষ্যে পুরনো সেতুটি পরিদর্শনে আসা। আশা করছি ২০২২ সালের মধ্যে নতুন কালুরঘাট সেতু বাস্তবায়ন করতে পারবো। এতদিনও সেতুর কাজ না হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
তিনি বলেন, সেতুর ওপর হবে দুই লাইনের সড়ক। রেললাইনটি হবে ডুয়েলগেজের। সেতুটি হলে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।
পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন কালুরঘাট ব্রীজের পূর্ব পার্শে পথসভায় বক্তব্য রাখেন। উক্ত পথসভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ এম.পি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, রেলওয়ে ডিজি শামসুজ্জামান, অতিরিক্ত সচিব প্রনব ঘোষ, দক্ষিণ জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, কার্যনির্বাহী সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, আয়ুব আলী, অতিরিক্ত পুলিশ সুপার, তারিক বসাক, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক, বোয়ালখালী থানা ও.সি আবদুল করিম, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান কাজল দে, চেয়ারম্যান শামসুল আলম, চেয়ারম্যান শফিউল আজম শেফু, শফিউল আলম, রেজাউল করিম বাবুল, জহুরুল ইসলাম জহুর, সাইদুর রহমান খোকা, নুরুল আবছার, আবদুল মান্নান রানা, সাইদুল আলম, আবদুল মান্নান মোনাফ, আরিফুল হাসান রুবেল, পৌর কমিশনার, বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

 

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD