রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার সমাজ সেবক আমিনুল হক সওদাগর আর নেই মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল : মেয়র ও প্রশাসক হিসেবে বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন ২ বছরে ২২ মাইলফলক অর্জন করেছেন। ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিক নির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ২০২৪ সালের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ এবং ৫ নভেম্বর আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছিলেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর নানামুখী চ্যালেঞ্জ, আলোচনা-সমালোচনা ও সীমাবদ্ধতার মধ্যেও নগরবাসীর কল্যাণে কাজ করেছেন ডা. শাহাদাত হোসেন। নগরবাসীর সব স্বপ্ন, চাওয়া-পাওয়া হয়তো শতভাগ পূরণ করতে পারেননি।
কিন্তু তাঁর চেষ্টার কমতি ছিল না। ঢাকা-চট্টগ্রাম দৌড়ঝাঁপ, নগরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলা নগরবাসীর চোখে পড়েছে।
নিজেই ফুটপাত, সড়কে অবৈধ হকার উচ্ছেদে নেতৃত্ব দিয়েছেন। চসিকের কর্মকর্তা-কর্মচারীদের প্রভাবশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করার সাহস জুগিয়েছেন।
ডা. শাহাদাতের প্রথম মাইলফলক হচ্ছে ১২টি সিটি করপোরেশনের মধ্যে ১৫টি মূল্যায়ন সূচকে সিটি গভর্মেন্ট মূল্যায়নে দেশসেরা হওয়া। ২০২৫ সালের ২৪ জুলাই এ স্বীকৃতি মেলে।

দ্বিতীয় মাইলফলকে রয়েছে পতেঙ্গায় বাংলাদেশের প্রথম ২ দশমিক ২ কিলোমিটার সাইকেল ট্র্যাক নির্মাণ। সম্প্রতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ট্র্যাকের উদ্বোধন করেন।

তৃতীয় মাইলফলকে রয়েছে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ। যাতে নিবন্ধিত হয়েছেন ২০ হাজারের বেশি নাগরিক। সড়ক, মশা, আবর্জনা, সড়কবাতি, নর্দমা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা, জলাবদ্ধতা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে এ অ্যাপে অভিযোগ, আবেদন জমা পড়েছে ৭ হাজারের বেশি। সমাধান হয়েছে ৪ হাজারের বেশি, প্রায় ৬০ শতাংশ। প্রক্রিয়াধীন রয়েছে প্রায় ৩ হাজার।
অন্যান্য মাইলফলকের মধ্যে রয়েছে- দেশে প্রথমবারের মতো ‘স্কুল শিক্ষার্থীদের স্বাস্থ্য কার্ড’ চালু, পৌরকর আদায়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়া (বন্দর থেকে বছরে ২২৪ কোটি টাকা গৃহকর আদায়ের রায় পাওয়া, নিয়োগে স্বচ্ছতা আনতে নিজস্ব ডিজিটাল জব পোর্টার চালু, ১ হাজার ৫৫৭ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ, ট্রেড লাইসেন্স সেবায় ডিজিটাল রূপান্তর (রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি), নাগরিক সেবা গতিশীল করতে প্রশাসনিক জোন ৬টি থেকে ৮টিতে উন্নীত করা, জলাবদ্ধতা নিরসনে খাল খনন-নালা পরিষ্কার ও সমন্বয়ে অগ্রগতি (১ হাজার ৬০০ কিলোমিটার ড্রেন পরিষ্কার, ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন), সড়ক ও ড্রেনেজ অবকাঠামো উন্নয়ন (৭৬৯ কিলোমিটার সড়ক উন্নয়ন লক্ষ্য), ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়া (১১টি বাস্তবায়ন), আগ্রাবাদে বন্ধ শিশুপার্ক চালু, মশক নিধনে বিটিআই ব্যবহার, চসিক জেনারেল হাসপাতালে ১৫ শয্যার ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু।

এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৭টি বহুতল ভবন নির্মাণের কাজ এগিয়ে নেওয়া, কুলগাঁওয়ে নতুন বাস-ট্রাক টার্মিনাল নির্মাণকাজ শেষ করা, ৩৮টি ফুট ওভার ব্রিজ (৪টি সম্পন্ন, ১৫টির কাজ চলমান, ১৭টি দরপত্র প্রক্রিয়ায়), বর্জ্যকে সম্পদে রূপান্তরের উদ্যোগ, ১০ লাখ গাছের চারা রোপণ (১ বছরে ২ লাখ লাগানো হয়েছে), ক্লিন সিটি গড়তে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন (৬ হাজার ৫০০ বিন বিতরণ, ৩ হাজার ৩০০ পরিচ্ছন্নকর্মীকে রেইনকোট, ৩ হাজার ২৭০ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা ঈদ উপহার) ইত্যাদি উল্লেখযোগ্য।

ডা. শাহাদাত হোসেন ২০০২ সালে চসিক প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এক দশক পর ২০২৫ সালের ১৬ জানুয়ারি আবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি চসিকের পরিচালনায় নিয়ে আসেন।

দুই বছরে ৪১ ওয়ার্ডে ৬৯৫টি উন্নয়নকাজ বাস্তবায়ন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭৫টি কাজ হয়েছে ৩৮ নম্বর ওয়ার্ডে। ৪১ ওয়ার্ডে উন্নয়ন ব্যয় হয়েছে ২ হাজার ৪২৩ কোটি টাকার বেশি। ৩৮ নম্বর ওয়ার্ডে ২১৫ কোটি এবং ১১ নম্বর ওয়ার্ডে ১৬৫ কোটি টাকার বেশি উন্নয়ন ব্যয় হয়েছে।
দুই বছরে নগরের বিভিন্ন স্থানে ঐতিহ্যের স্মারক হিসেবে বেশ কিছু স্থাপনা তৈরি হয়েছে। লালদীঘি মাঠে জব্বার চত্বরে টেরাকোটার ত্রিভুজাকৃতির নকশার মধ্যে বলীখেলা, ন্যায় বিচারের প্রতীক ও শেকল ভাঙার ভাস্কর্যচিত্র স্থান পেয়েছে। বৌদ্ধমন্দিরের সামনে চমৎকার একটি স্থাপনা করা হয়েছে।

চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, আমি নগরবাসীকে আশ্বস্ত করতে চাই, মেয়র হিসেবে যে আন্তরিকতা নিয়ে কাজ করেছি প্রশাসক হিসেবেও সেই নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাব। চসিক কোনো ব্যক্তির প্রতিষ্ঠান নয়, এটি চট্টগ্রামবাসীর প্রতিষ্ঠান। নাগরিকদের করের প্রতিটি টাকা যথাযথভাবে ব্যয় করা, সেবা গ্রহণে হয়রানি কমানো এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই আমার অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বক্ষণিক তদারকি, আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা এবং চট্টগ্রামের মন্ত্রী ও জনপ্রতিনিধিদের সহযোগিতা ও সমন্বয়ে আমরা নগরের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর মিশন ও ভিশন বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক চট্টগ্রাম গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD