মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

বোয়ালখালী উপজেলার আমুচিয়াবাসী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে চেয়ারম্যান পদে দেখতে চায়

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল: বিএনপি ক্ষমতায় আসার পর স্থানীয় নির্বাচন নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। তার প্রভাব পড়েছে ইউনিয়ন পর্যায়ে। চায়ের দোকান থেকে শুরু সবখানে এই নির্বাচন নিয়ে আলাপ আলোচনা চলছে।
বোয়ালখালি উপজেলার আমুচিয়া ইউনিয়নের মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
দীর্ঘদিনের রাজপথের লড়াকু সৈনিক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন । এ উপলক্ষে তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে যখন অনেকেই রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন, তখন তিনি রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হামলা-মামলা ও জেল-জুলুম উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ছিলেন সবসময় অগ্রভাগে। এ কারণেই তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ব্যক্তিগত বিপদ-আপদে আমুচিয়া ইউনিয়নের মানুষ তার কাছে সহযোগিতা পেয়েছে বলেও এলাকাবাসী জানান। তার স্বচ্ছ ভাবমূর্তি, দীর্ঘদিনের সমাজসেবা এবং তৃণমূল পর্যায়ের ব্যাপক জনপ্রিয়তার কারণে এলাকার সাধারণ মানুষ তাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে হিসেবে দেখতে চায় বলে দাবি উঠেছে।
মনোনয়ন প্রসঙ্গে ইঞ্জিনিয়ার ইকবাল বলেন,
“আমি কোনো পদ-পদবীর লোভে রাজনীতি করি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমুচিয়ার মানুষই আমার শক্তি ও আমার পরিবার। তাদের অধিকার প্রতিষ্ঠা এবং এই ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, দল তার দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি আমুচিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ, তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন এবং দলীয় হাইকমান্ডের সুদৃষ্টি প্রত্যাশা করেছেন।
ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বলেন, আমি আমুচিয়া ইউনিয়নে মুসলিম হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের বসবাস, যেন একটি মিলন মেলা। এখানের বাসিন্দারা খুবই আন্তরিক ও শান্তি প্রিয়। বিগত চেয়ারম্যানরা শান্তিপ্রিয় সম্প্রদায়ের মাঝে অশান্তির বীজ বপন করে গেছেন এবং অনিয়ম ও দুর্নীতির নজির রেখে গেছেন। অনিয়ম করা হলেও এলাকাবাসীর কিছু করার ছিল না। আমাকে যদি দল থেকে মনোনয়ন দেন আমি যদি নির্বাচিত হই তাহলে আমুচিয়া হবে একটি বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক একটি ইউনিয়ন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD