শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

চট্টগ্রাম দক্ষিণ জেলার ৪ পৌরসভার মেয়র প্রার্থী প্রক্রিয়া সম্পন্ন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ইরফান নাবিল :
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। ৪টি পৌরসভার মেয়র প্রার্থী বাছাইয়ে তৃণমূলের সাথে মতবিনিময় করেছেন নেতৃবৃন্দ। আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ১০টায় চন্দনাইশ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাথে, বেলা ১২টায় সাতকানিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সাথে এবং বিকাল ৩টায় বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সাথে মতবিনিময় করেন। শীঘ্রই চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন ৪ পৌরসভার মেয়র প্রার্থীর নামের তালিকা কেন্দ্রে পাঠানোর হবে।
এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মো: ইদ্রিস, সহ-সভাপতি এম এ সাইদ, আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, বন বিষয়ক সম্পাদক এড: মুজিবুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, এ কে আজাদ, মাহবুবুর রহমান সিবলী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর প্রমুখ।
চন্দনাইশ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, সাতকানিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ এবং বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন।
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ আওতাভুক্ত ৪ পৌরসভার মেয়র প্রার্থী বাছাইয়ে দলের ত্যাগীদের মূল্যায়ন করা হবে এবং তৃণমূল নেতৃবৃন্দের মতামতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। তৃণমূল আওয়ামী লীগের পাঠানো নাম বিবেচনা পূর্বক কেন্দ্রে পাঠানো হবে।

 

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD