বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
হায়দার আলী: মনোনয়ন ও নির্বাচন উত্তরাধিকার সূত্রে হওয়ার কারণ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ (পাহাড়তলী) আসনের বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, নির্বাচনে যখন উত্তরাধিকারের কথা আসে তখন দায়িত্বের সঙ্গে আরও একটি বিশেষ চাপ যোগ হয়। তবে ব্যক্তিগতভাবে মনে করি মনোনয়ন ও নির্বাচন উত্তরাধিকার সূত্রে হওয়ার কারণ নেই, এটা দায়িত্ব যোগ্যতার ভিত্তিতে হয়।
আগে এ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন বর্ষীয়ান রাজনীতিক আব্দুল্লাহ আল নোমান। তিনি প্রয়াত হওয়ার পর বিএনপি থেকে এ আসনে প্রথমে মনোনয়ন দেওয়া হয় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। পরে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দুই দিন আগে চুড়ান্ত ভাবে মনোনয়ন দেওয়াহয় নোমানপুত্র সাঈদ আল নোমানকে।
সবার সহযোগিতা কামনা করে নোমানপুত্র বলেন, রাজনীতি, মনোনয়ন, নির্বাচন এগুলো আমার কাছে শুধু ক্ষমতার আহ্বান নয়।
মনোনয়ন পাওয়ার মাধ্যমে আমার কাঁধে একটি দায়িত্ব ভর করা। আমি শুধু দেশবাসীর কাছে এবং চট্টগ্রামে মানুষের কাছে দোয়া চাই সমর্থন চাই যাতে আমি দায়িত্ব ১২ তারিখ পর্যন্ত চালিয়ে যেতে পারি। ভোটাররা যদি আমাকে জয়ী করেন তাহলে এ দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করতে পারি। এর বাইরে আমার জয় পরাজয় নিয়ে কোনো চিন্তা মাথায় আসছে না।
কারণ জনসেবা রাজনীতির একটি অংশ।
আপনার মন্তব্য লিখুন