রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

জাতির বৃহত্তর স্বার্থে চট্টগ্রামের উন্নয়ন চাই : সম্মিলিত ব্যবসায়ী পরিষদ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আবু তাহের:

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ এর দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সাথে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মত বিনিময় সভা দৈনিক পূর্বকোণ সেন্টারের ইউসুফ কনফারেন্স হলে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির চেয়ারম্যান ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস.এম নুরুল হক সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ.এম মুজিবুল হক শাকুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বৃহত্তর চট্টগ্রাম সংগ্রাম উন্নয়ন কমিটির কার্য নির্বাহী সভাপতি ও দৈনিক পূর্বকোণ পত্রিকায় নির্বাহী সম্পাদক জনাব জসিম উদ্দীন চৌধুরী, বক্তারা বলেন- জাতির বৃহৎ স্বার্থে চট্টগ্রামের উন্নয়ন করতে চাইলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর ঘোষণা বাস্তবায়ন করতে হবে। চট্টগ্রামের উন্নয়নের আগামী দিনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ চেম্বারে নেতৃত্বে আসলে চট্টগ্রাম চেম্বারকে সর্বস্তরের ব্যবসায়ীদের অধিকার আদায়ে কেন্দ্রবিন্দু হিসাবে অগ্রণী ভূমিকা পালনের অঙ্গীকার করেন। একই সাথে চট্টগ্রাম চেম্বারে আটিফিশিয়াল ইন্টেলিজেনসির মাধ্যমে দেশের আমদানী-রপ্তানী, বৎসরের কি পরিমাণ ভোগ্য পণ্যের প্রয়োজন হবে তার ডাটাসহ একটি আধুনিক রিচার্সসেল গঠনের মতামত প্রকাশ করেন।

মতবিনিময় সভায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- অর্ডিনারী গ্রুপের প্রার্থী এ.টি.এম রেজাউল করিম, আহমদ রশিদ আমু, আহমেদ-উল আলম চৌধুরী রাসেল, এমাদ এরশাদ, কাজী ইমরান এফ. রহমান, মোহাম্মদ আবছার হোসেন, আরিফ হোসেন, মোঃ মুসা, মোঃ রাশেদ আলী, মোঃ আজিজুল হক, মোঃ হুমায়ূন কবির পাটারী এবং এসোসিয়েট গ্রুপের পক্ষ থেকে বক্তব্য রাখেন- এস.এম. কামাল উদ্দীন, মোঃ কামরুল হুদা, মোহাম্মদ আইয়ূব, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোশতাক আহমদ চৌধুরী। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন- লায়ন নুরুল আলম, ইমরান হোসেন, প্রকৌশলী আশফাকুল ইসলাম সৌরভ, কাজী সেলিম রহমান, নাছির হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম ও অধ্যাপক আকবর হোসেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD