শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
রেদুয়ানুল বারী শিপলু:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার উদ্যোগে কর্মী সমাবেশ এর প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ আসন সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সেক্রেটারী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হালিশহর থানার আমীর ফখরে জাহান সিরাজী সবুজ।এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূইয়া। দারসে কোরআন পেশ করেন সাবেক ছাত্র নেতা সৈয়দ শাহাদাত হোসেন।
অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসের মধ্যে হালিশহর থানার প্রত্যেক ভোটার এর কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব।এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের উচিত যার যার অবস্থান থেকে ভোটারের কাছে যাওয়া।হালিশহর থানায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের অবস্থান আগের থেকে শক্তিশালী হয়েছে। আমরা আশা করব আগামী দিনে তার ধারাবাহিকতা রক্ষা করবে হালিশহর থানার শ্রমিক সংগঠন। এছাড়া আমাদের মা বোনদের মাঝেও আমাদের ভোটের দাওয়াত পৌঁছে দিতে হবে।তাদেরকে বাদ আমরা আলোকিত সমাজ গড়তে পারব না।

এস এম লুৎফর রহমান বলেন, আমাদের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী একজন দক্ষ ও সৎ ব্যক্তি।তিনি যখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি তখন এক টাকার দুর্নীতিও করেন নি।আমরা আশা করব তিনি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আমাদের এই এলাকার মানুষের জন্য উন্নয়ন এর কাজে সহযোগী হবেন।একজন অবিভাবক হয়ে এলাকার শ্রমিক জনতার পাশে থাকবেন ইনশাআল্লাহ।
কর্মী সমাবেশে হালিশহর থানার সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন হালিশহর থানার সভাপতি মোঃ ইউসুপ। এছাড়া আরো উপস্থিত ছিলেন থানার অর্থ সম্পাদক শওকত আকবর, অফিস সম্পাদক রেদুয়ানুল শিপলু, প্রকাশনা সম্পাদক মোঃ নূরউদ্দিন, সমাজসেবা সম্পাদক মাকসুদুর রহমান রাসেল, ট্রেড ইউনিয়ন সম্পাদক আশফাক পিয়াস।
আপনার মন্তব্য লিখুন