শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

চট্টগ্রামে ডায়মন্ড সিমেন্টে বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা – সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এম এ মন্নান (চট্টগ্রাম): পরিবেশের প্রতি দায়িত্ববোধ থেকে চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার ইছানগরে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের কারখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।গত মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড পিএলসি চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও স্ট্র্যান্ড রোড শাখা প্রধান মোহাং আবুল হাশেম,ডিসিএল ব্লকের ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল জুনায়েদ,ডায়মন্ড সিমেন্টের পরিচালক (একাউন্টস) এবিএম কামাল উদ্দিন,পরিচালক (অপারেশন) মোঃ গোলাম মোস্তফা।এসময় পাইওনিয়ার শিপিং এর জিএম মনিরুল আলম আজাদ,ডায়মন্ড সিমেন্ট এর জিএম (প্ল্যান্ট) প্রকৌশলী মোঃ সোহেল তালুকদার সহ ডায়মন্ড সিমেন্টের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন প্রকৃতিকে টিকিয়ে রাখতে হলে আমাদের প্রতিনিয়ত গাছ লাগাতে হবে এবং সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের ছোট্ট একটি চারা আগামী প্রজন্মের জন্য বিশাল আশীর্বাদ হয়ে উঠবে।সভাপতির বক্তব্যে লায়ন হাকিম আলী বলেন,গাছ মানুষের পরম বন্ধু,গাছ ছায়া দেয়,ফল দেয়,অক্সিজেন সরবরাহ করে এবং প্রাকৃতিক ওষুধ হিসেবেও কাজ করে। তাই আমাদের সবার দায়িত্ব হচ্ছে গাছ লাগানো ও তা রক্ষা করা।পরে অতিথিরা কারখানা প্রাঙ্গণে কয়েকটি চারা রোপণ করেন। তারা কারখানা ঘুরে দেখেন এবং ডায়মন্ড সিমেন্টের পরিবেশবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD