সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

বোয়ালখালীতে বৃদ্ধের আঙ্গুল কেটে নিল নারী

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. হারুন নামের (৬৩) বছরের এক বৃদ্ধের হাতের আঙ্গুল কেটে নেয়ার ঘটনা ঘটেছে। গত রবিবার বিকেলে উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকার মৌলভী নুর মোহাম্মদের বাড়ীতে এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার এ ঘটনায় বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন বৃদ্ধ হারুন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বোয়ালখালীর বিভিন্ন এলাকায় চট্টগ্রাম ওয়াসার পাইপ লাইন সম্প্রসারণের কাজ চলছে। সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকায় পাইপ লাইন বসানোর কাজের পরিত্যক্ত মাটি জনসাধারণের যাতায়াতের পথে স্তুপ করে রাখলে বৃদ্ধ হারুন রাস্তার উপর থেকে ওই মাটি সরাতে গেলে তার প্রতিবেশী নুর জাহান বেগম তেড়ে আসেন।

মাটিগুলো তার জায়গার উপর ফেলার অজুহাত তুলে একটি ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে বৃদ্ধের ডান হাতের আঙ্গুল কেটে দেয়। এ ছাড়া ও তার শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে আহত করেন। নুরজাহান বেগম রক্তাক্ত কিরিচ হাতে এলাকায় বেশ কিছুক্ষণ শোডাউন করেন।
পরে মহিলা সরে গেলে বৃদ্ধ হারুনকে অচেতন অবস্থায় রাস্তায় থেকে স্থানীয় এলকাবাসী ত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় এলাকাবাসী তুচ্ছ ঘটনায় বৃদ্ধের আঙ্গুল কেটে নেওয়ার ঘটনায় ক্ষোভ জানয়েছেন। তারা দোষী ব্যক্তির দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন।
বোয়ালখালী থানার অফিসার ইর্নচাজ (ওসি) মো. আবদুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অমানবিক। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD