মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার-২৪’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...


বিশেষ সংবাদদাতা:
স্বনামধন্য সাহিত্য সংগঠন ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র-চট্টগ্রামের ‘ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার-২৪’র প্রস্তুতি সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিশিষ্ট কলামিস্ট মিনহাজুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেক্রেটারি খোরশেদ মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক আলী আসকর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন: কবি সেলিম উদ্দিন, কবি মোস্তফা হায়দার, কবি কুতুবউদ্দিন বখতেয়ার, কবি আলমগীর হোসাইন, কবি জিতেন্দ্র লাল বড়ুয়া এবং কবি কফিল উদ্দিন দুলাল। আরও উপস্থিত ছিলেন ছড়াকার হোসেইন মোস্তফা, ছড়াকার শফিকুল আলম সবুজ, কবি শওকত এয়াকুব এবং কবি ফিরোজ হোসাইন প্রমুখ।
আগামী ১৬ নভেম্বর বিকাল ৪.৩০ মিনিটে অনুষ্ঠিতব্য ইদানীং- হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার-২০২৪, গুণীজন সংবর্ধনা এবং ইদানীং লিটলম্যাগের মোড়ক উন্মোচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়৷ সকলকে ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র-চট্টগ্রামের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদজ্ঞাপন এবং সবশেষে আপ্যায়নের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি টানা হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD