শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
মিনহাজুল ইসলাম মাসুম:
চট্টগ্রামের স্বনামধন্য সাহিত্য সংগঠন ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র-চট্টগ্রামের উদ্যোগে ‘ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার’প্রবর্তন করা হয়েছে গত বছর থেকে। প্রতি বছর ৪টি ক্যাটাগরিতে (সাহিত্য, শিশুসাহিত্য, শিক্ষা ও গবেষণা এবং সমাজসেবা ও মানবাধিকার) পুরস্কার দেয়া হয়। বিজ্ঞ জুরিবোর্ডের সিদ্ধান্তক্রমে যে ৪ জন কৃতি লেখক, ছড়াকার, শিক্ষাবিদ ও সমাজসেবক এবার পুরস্কার পাচ্ছেন, তাঁরা হলেন:
জনাব মুহাম্মদ মহিউদ্দিন (সাহিত্য)
জনাব জুলফিকার শাহাদৎ (শিশুসাহিত্য)
জনাব লায়ন মোহাম্মদ মুুজিবুর রহমান (শিক্ষা)
ডা. মোহাম্মদ উমর ফারূক (সমাজসেবা)।
আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে (পরিস্থিতি অনুকুল থাকা সাপেক্ষে) অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা সনদ, উত্তরীয়, ক্রেস্ট এবং নগদ সম্মানী প্রদান করা হবে।
আপনার মন্তব্য লিখুন