রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল :
চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগ পরিবার ও অংগ সংগঠনের উদ্যোগে মহান বিজয় মাসের শুরুতে বিজয় মিছিল ও শেখ হাসিনা সরকার এর সাফল্যের কথা প্রচারের লক্ষ্যে দুই স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জনাব রফিক উদ্দীন বি.কম এর, সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ মহিউদ্দিন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন
জনাব আক্তার উদ্দিন তালুকদার,
জনাব শফি তালুকদার বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ সাবেক ধর্ম বিষয়ক সম্পাদকজনাব শফি তালুকদার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ কমান্ডার, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হাজী ইলিয়ছ জাফর,
নুরুল আমিন খান সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইসমাঈল খান,সাধারণ সম্পাদক আবু বক্কর,শামসুল আলম সওদাগর, শফি মেম্বার সাবেক সদস্য উপজেলা আওয়ামীলীগ,



জাহেদুল ইসলাম দুলাল সহ সভাপতি উপজেলা কৃষকলীগ,হোসেন শহীদ,সিরাজ উদ দৌলা চৌধুরী,মেম্বার জিন্নাত আলী,আবসার খান সদস্য দক্ষিণ জেলা আওয়ামী সেচ্চাসেবকলীগ,আবুল মনসুর,ওয়াহিদুর রহমান মিন্টু,খন্দকার আমিনুল ইসলাম সাবেক সভাপতি ইউনিয়ন আওয়ামী যুবলীগ
জিএস শওকত আকবর সভাপতি ইউনিয়ন ছাত্রলীগ,আসিফুল আলম সহ-সভাপতি ইউনিয়ন ছাত্রলীগ,উপজেলা ছাত্রলীগ নেতা আরমানুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা বিজয়ের ৫২ বছরে আওয়ামীলীগের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী ৭ই জানুয়ারী ২০২৪ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের এক হয়ে কাজ করার আহবান জানান।এ সময় প্রবীণ নেতারা অভিযোগ করে বলেন, প্রানের সংগঠন আওয়ামীলীগ কে বাচাতে অবিলম্বে চরণদ্বীপ এর কথিত অযোগ্য,সুবিধাবাদী ও টি আর কাবিখা নেতাদের হাত থেকে রক্ষা করার জন্য বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম রাজা ভাইয়ের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়।সভা শেষে সর্বস্থরের নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল বের হয়।এসময় বক্তারা আরো বলেন,অযোগ্য নেতাদের হাতে যদি এবারো নির্বাচনের দায়িত্ব তুলে দেয়া হয় তাহলে গতবারের তুলনায় এবার নৌকার ভোট কমে যাবে এবং সবাইকে সাথে নিয়ে নির্বাচন না করলে বক্তারা এ নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করবেনা বলে জানায়।
আপনার মন্তব্য লিখুন