শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
কাজী এম এ নাসের :
চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সাধারণ সম্পাদক বাংলাদেশ দাবা ফেডারেশন ,সভাপতি এশিয়া জোন প্রেসিডেন্ট বিশ্ব দাবা সংস্, চেয়ারম্যান সোসিয়াল কমিশন বিশ্ব দাবা সংস্া ও সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম আবারো চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্ার নির্বাচনে অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে নিবার্চিত হয়েছেন ।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্ার নির্বাচন উৎসব ও আমেজ এর মধ্যে দিয়ে শনিবার ২৫ নভেম্বর অনষ্ঠিত হয় । প্রায় এক যুগ পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।

এ নির্বাচনে মূলত সবার নজর ছিল অতিরিক্ত সাধারণ সম্পাদক পদ নিয়ে । এ পদে তিনজন হেভিওয়েট প্রার্থি প্রতিদ্বন্দ্বীতা করেছেন । তার মধ্য সৈয়দ সাহাব উদ্দিন শামীম , মশিউর রহমান ও শহিদুল আলম । তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় । সৈয়দ সাহাব উদ্দিন শামিম ৮৭ ভোটে জয় লাভ করেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান চোধুরী পেয়েছেন ৮৬ ভোট । সৈয়দ সাহাব উদ্দিন শামিম পর পর এ পদে ৪বার নির্বাচিত হলেন ।
এছাড়া সহসভাপতি পদে ৪জন নির্বাচিত হয়েছেন, তারা হলেন, মো. হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী ।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।
যুগ্ম সম্পাদকের দুটি পদে নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ আমিনুল ইসলাম ও অহীদ সিরাজ চৌধুরী স্বপন।
নির্বাহী সদস্যের ১৩টি পদে যারা নির্বাচিত হয়েছেন তার হলেন, গোলাম মহিউদ্দিন হাসান, মোহাম্মদ শাহজাহান, এ কে এম আবদুল হান্নান আকবর, মোহাম্মদ দিদারুল আলম, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, আখতারুজ্জামান, রাশেদুর রহমান মিলন, নাসির মিয়া, সৈয়দ মোহাম্মদ তানসীর,আলহাজ্ব মো. মুজিবুর রহমান, এনামুল হক ও আলমগীর পারভেজ ।
উপজেলার সংরক্ষিত দুটি সদস্য পদে মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও প্রদীপ কুমার ভট্টাচায্য নির্বাচিত হয়েছেন ।
ফলাফল ঘোষনার পর নির্বাচন কমিশনার তানভীর আল নাসিফ বলেন, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন
অনুষ্টিত হয়েছে ।
উল্লেখ্য , গত দুই নির্বাচনের মত এবারেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনবারের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তাঁর সাথে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন নির্বাহী সদস্য সংরক্ষিত (মহিলা) রেখা আলম চৌধুরী এবং রেজিয়া বেগম।
আপনার মন্তব্য লিখুন