রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

বোয়ালখালীতে কোরবানীর পশু, চাহিদার তুলনায় উৎপাদন বেশি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এম এ মন্নান, এস এম ইরফান নাবিল:
আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শতাধিক খামার মালিক ও কৃষকেরা। গবাদিপশু বিক্রির জন্য প্রস্তুত তারা। খামার থেকেই কোরবানির পশু বিক্রি করবেন বলে খামার মালিকরা জানিয়েছেন। এছাড়া মৌসুমী ব্যবসায়ীরাও বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিক্রির জন্য আনছেন গরু। এবার উপজেলার ১০টি হাটে কোরবানির পশু বিক্রি হবে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্র জানায়, বোয়ালখালীতে এবার কোরবানির জন্য গবাদি পশু উৎপাদন হয়েছে ৪৭ হাজার ১৭৬টি। এর মধ্যে গরু ২৭ হাজার ৬৩৮টি, মহিষ ৬ হাজার ৪৯টি ও ছাগল-ভেড়া ১৩ হাজার ৪৮৯টি। বোয়ালখালীতে চাহিদা রয়েছে ৩৭ হাজার ২৩৮টি। গত বছরের তুলনায় প্রায় ১০ হাজার গবাদিপশু বাড়তি উৎপাদন করেছেন খামারিরা। উপজেলায় ৫১২ জন খামারি রয়েছেন।
এদের মধ্যে সর্বোচ্চ গবাদি পশু উৎপাদন করেছে ম্যাপ ফার্মিং লিমিটেড, বেঙ্গুরা পঞ্চমা এগ্রো ও তাজওয়ার ক্যাটেল রাঞ্চ ডেইরি ফার্ম।
প্রাণিসম্পদ অধিদপ্তর এ বছর বোয়ালখালী উপজেলায় গবাদি পশু নিরাপদ হৃষ্ট-পুষ্টকরণ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। এতে প্রশিক্ষণার্থী ছিলেন ৮৭৫ জন। উপজেলার ১০টি হাটে কোরবানির পশু বিক্রি হবে জানিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ বলেন, হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিম কোরবানিদাতাদের সুস্থ পশু ক্রয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। তিনি জানান, বোয়ালখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি কোরবানির গবাদিপশু উৎপাদন হয়েছে। খামারিদের পাশাপাশি মৌসুমী ব্যবসায়ী রয়েছেন প্রায় ৩৫ জন। তারাও কোরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন জেলা-উপজেলা থেকে গরু নিয়ে আসছেন।
সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের হক এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মিনারুল হক মিন্টু জানান, এ বছর ছোট ও মাঝারি সাইজের দেশীয় জাতের ২৫টি গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন তিনি। প্রতিটি গরু ৫৬ হাজার টাকা থেকে ৯০ হাজার টাকায় বিক্রি করবেন। বাজার ভালো থাকলে লাভের আশা করছেন তিনি।
কানুনগোপাড়া সড়কের বটতল এলাকার মদিনা এগ্রো ফার্মের মালিক আবু তৈয়ব জানান, ১ লাখ থেকে ৩ লাখ টাকা দামের গরু রয়েছে তার খামারে। তিনি ২৮টি বড় গরু প্রস্তুত করেছেন বিক্রির জন্য।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD