শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

ব্যারিস্টার মনোয়ার হোসেনের সাথে বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়কালে তুখোড় কেন্দ্রীয় ছাত্রনেতা, সাবেক সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও পরবর্তীতে ১৫ দলীয় জোট চট্টগ্রামের অন্যতম নেতা (যিনি সে সময় গণতন্ত্র ও অবহেলিত চট্টগ্রামের উন্নয়নের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে দু‘বার দীর্ঘদিন বিনাবিচারে কারাগারে আটক ছিলেন ও যার উপর বারবার হুলিয়া জারী ছিলো এবং ৮০ দশকের শেষে ও ৯০ দশকের প্রথম দিকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সফল রূপকার), বোয়ালখালীরই কৃতি সন্তান, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী ব্যারিস্টার মনোয়ার হোসেন।
গতকাল ১১ জানুয়ারি বুধবার দুপুর ১টায় বোয়ালখালী উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে চট্টগ্রাম-৮ আসনের মোছলেম উদ্দীন আহমেদ এমপির রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেন বোয়ালখালী প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, আবুল ফজল বাবুল,  চৌধুরী লোকমান, এস এস মোদ্দাচ্ছের, সিরাজুল ইসলাম, এইচ এম আলমগীর চৌধুরী রানা প্রমুখ।
চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন। তিনি  বোয়ালখালীবাসীর দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD