বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত

চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠত্ব লাভ করেছে পরিবার পরিকল্পনায়

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল:

পরিবার পরিকল্পনার অভাব, মা ও শিশু স্বাস্থ্য সমস্যা বাংলাদেশের একটি বড় সমস্যা। কেননা আয়তনে অল্প হলেও জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বের ৮ম দেশ।প্রতি বর্গমিটারে ১০১৫ জনের বসবাস(আদমশুমারী ২০১১)।জনসংখ্যা বিস্ফোরণের এ সমস্যা মূলত পরিকল্পনার অভাব।যার ফলে মা ও শিশু দুজনেরই যেমন রয়েছে স্বাস্থ্যঝুঁকি তেমনি বাড়ছে দেশের জনসংখ্যা।

ঠিক সেইখানে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন দেখিয়েছে সাফল্য। সকলের প্রচেষ্টায় এই পল্লী অঞ্চলে মা ও শিশুর স্বাস্থ্যঝুকি কমিয়ে আনা হয়েছে।শিশু মৃত্যুর হার নেই বললেই চলে।৪ টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে এই ইউনিয়নে দেয়া হয় স্বাস্থ্যসেবা।ফলে জরুরি মুহুর্তে সকলে পাচ্ছে সঠিক চিকিৎসা ও পরামর্শ। বাড়িতে বাড়িতে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে পরিবার পরিকল্পনা বিষয়ে ক্যাম্পেইন করা হয়।যার ফলে ২০২০-২০২১ বছরের পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্ব্যস্থ্য কার্যক্রমের জন্য চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়।

পুরস্কার গ্রহণ করছেন ইউনিয়ন সচিব জনাব কামরুল হাসান তালুকদার

ফলস্বরূপ চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলমের পক্ষে পরিবার পরিকল্পনা, চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক, সুব্রত কুমার চৌধুরীর কাছ থেকে পুরষ্কার গ্রহন করেন ইউনিয়ন পরিষদের সচিব কামরুল হাসান তালুকদার। এসময় উপস্থিত ছিলেন চরণদ্বীপ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের আইরিন বড়ুয়া, পরিবার কল্যান সহকারী হিসেবে জেলা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  সকল সদস্যকে ধন্যবাদ জানান।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD