বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান পেন্সিল আর্ট: আলো-ছায়ার এক অনন্য শিল্পকলা স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ৩২ ইউপিতে ভোট কাল

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

পঞ্চম ধাপে চট্টগ্রামের আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশের ২৪ ইউনিয়নসহ বৃহত্তর চট্টগ্রামের ৩২ ইউনিয়নে নির্বাচন আগামীকাল। নির্বাচনী এলাকায় গতকাল রাত ১২টা থেকে বন্ধ হয়ে গেছে প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা। আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার যাবে ভোটের দিন ভোর ৬টা থেকে।
সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, আনোয়ারা, চন্দনাইশ ও বোয়ালখালীর বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। বিদ্রোহীরা আছেন প্রাণপণ লড়াইয়ে। সে কারণে সুষ্ঠু নির্বাচনের এত প্রস্তুতির মাঝেও ভোটারদের মাঝে বিরাজ করছে শঙ্কা।
প্রতিটি ভোটকেন্দ্রে একজন অস্ত্রসহ পুলিশ অফিসার, অস্ত্রসহ চারজন কনস্টেবল, অস্ত্রসহ একজন আনসার, অস্ত্রসহ একজন এপিসি আনসার, অঙ্গীভূত আনসার ভিডিপির আটজন পুরুষ ও সাতজন মহিলা সদস্যসহ ২২ জন করে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিয়নে দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স।
এদিকে কাল ৫ জানুয়ারি আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নে ও চন্দনাইশ উপজেলায় ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে বোয়ালখালী উপজেলায় ৭ ইউনিয়নে নির্বাচন হবে।
পঞ্চম ধাপে আনোয়ারা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪ জন। বৈরাগ ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নোয়াব আলী, বটতলীতে এম এ মান্নান চৌধুরী, বারখাইনে হাসনাইন জলিল চৌধুরী শাকিল ও চাতরীতে নির্বাচিত হয়েছেন আফতাব উদ্দিন চৌধুরী সোহেল। চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমিন আহমেদ চৌধুরী রোকন।
বোয়ালখালী উপজেলার যে ৭ ইউনিয়নে নির্বাচন হবে সেগুলো হলো শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, শ্রীপুর-খরন্দ্বীপ, আমুচিয়া, করলডেঙ্গা ও চরণদ্বীপ।
আনোয়ারা উপজেলার ১০ ইউনিয়ন হলো বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমছড়া, বারখাইন, আনোয়ারা সদর, চাতরী, পরৈকোড়া ও হাইলধর। মামলার কারণে আনোয়ারার ১১ নং জুইদন্ডী ইউনিয়ন বাদ পড়েছে। চন্দনাইশ উপজেলার ৮ ইউনিয়ন হলো কাঞ্চনাবাদ, জোয়ারা, বরকল, বরমা, বৈলতলী, হাসিমপুর, খোপাছড়ি ও সাতবাড়িয়া।
এদিকে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন হবে একই তারিখে। ইউনিয়নগুলো হলো খাগড়াছড়ি ইউনিয়ন, কমলছড়ি, গোলাবাড়ি, পেরাছড়া ও ভাইবোনছড়া। বান্দরবান জেলার সদর উপজেলায় ৩ ইউনিয়নে নির্বাচন হবে। ইউনিয়নগুলো হলো কুহালং, সুয়ালক ও টংকাবতী।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD