শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সমাজ সেবক আমিনুল হক সওদাগর আর নেই মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে আজিমুশশান নূরানী মাহফিল ২ নভেম্বর মঙ্গলবার বাদে মাগরিব বোয়ালখালী প্রেস ক্লাব চত্বরে প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদাচ্ছের এর সভাপতিত্বে ও কাজী ইমরান কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মহাফিল শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা মুহামদ হোসাইন, মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাসরিফ এনে ওয়াজ মাহফিল করেন আমুচিয়া শাহ মজিদিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন আল কাদেরী, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ মাহফিল করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের, বক্তারা ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ নবী হিসেবে মোহাম্মদ মোস্তফা(সাঃ) আল্লাহর প্রেরিত রাসুল এর আগমন সারাবিশ্বে মুসলমানের জন্য এক আনন্দ ও খুশির ব্যাপার,যে শ্রেষ্ঠ নবীর কদর বুঝবে না সে আল্লাহর পাকের কদর ও বুঝতে পারবেনা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান,সাবেক সভাপতি শাহিনুর কিবরিয়া মাসুদ, সাংবাদিক টিপু সুলতান, কাজী আয়েশা ফারজানা,আল সিরাজ ভান্ডারী,রাজু দে,প্রলয় চৌধুরী মুক্তি,পুজন সেন,স ম রবিউল ইসলাম, দেবাশীষ বড়ুয়া রাজু, মুহাম্মদ হোসাইন মাহমুদ, বাবর মোনাফ, ইরফান নাবিল,আবু নাঈম, শাহাদাৎ হোসেন সহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশ ও বিশ্ব উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন আল কাদেরী, মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD