বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত

আসন্ন ইউপি নির্বাচনে পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করা হবে: মোছলেম উদ্দিন আহমদ এমপি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনে তৃণমূলের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করা হবে। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল। তারই সফল ধারাবাহিকতায় দক্ষিণ চট্টগ্রামের সবকটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আজ উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত। বিস্ময়কর উন্নয়নে বহু দেশ আজ বাংলাদেশকে রোল মডেল হিসাবে স্বীকৃতি দিয়েছে। ইউনিয়ন পরিষদ সমূহে আমাদের বিজয় অর্জিত হলে সর্বত্র স্বমন্বয় প্রতিষ্ঠা পাবে। ধারাবাহিক উন্নয়ন সহজ ও ত্বরান্বিত হবে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার বৃহৎ একটি দল। দল চাইলেও সবাইকে একসাথে খুশি করতে পারেনা। দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে নিজকে একজন সত্যিকারের আদর্শবান কর্মী হিসাবে আমাদের পরিচয় দিতে হবে। তিনি দলের জনপ্রিয়তা ও ইমেজ ধরে রাখতে যে মনোনয়ন পায় তার পক্ষে কাজ করার আহবান জানান। ৩১ অক্টোবর রবিবার বিকেলে বোয়ালখালী আদর কমিউনিটি সেন্টারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী নির্ধারণে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, রাজনীতি একদিনের জন্য নয়, আজ দলের নীতি আদর্শের প্রতি আনুগত্য প্রদর্শনের সময়। পরিচ্ছন্ন ইমেজ, যোগ্যতা না থাকলে জনগণের কাছে প্রহণযোগ্যতা থাকেনা। কেন্দ্রীয় কমান্ডের নির্দেশনার ভিত্তিতে আমাদের চলতে হবে।

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত তৃণমূল বর্ধিত সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম, রেজাউল করিম বাবুল, আহমদ হোসেন, সাইদুর রহমান খোকা, চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান মো: মোকারম, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান কাজল দে, চেয়ারম্যান শামসুল আলম, চেয়ারম্যান শফিউল আজম শেফু প্রমুখ। আরো বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD