শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

চট্টগ্রাম অটোরিক্সা-অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের বোয়ালখালীতে অভিষেক অনুষ্ঠানে এমপি মোছলেম উদ্দিন সম্বর্ধিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি :

অনুষ্ঠানে সম্বর্ধিত প্রধান অতিথি মোছলেম উদ্দিন বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় বোয়ালখালী বাসির চট্টগ্রাম শহরের যাতায়াতের একমাত্র মাধ্যম কালুরঘাট সেতু। মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই কালুরঘাটে রেল-কাম সেতু উদ্বোধন করবেন। বোয়ালখালী বাসির চট্টগ্রাম শহর যাতায়াতের মাধ্যম টেম্পু-ট্যাক্সি ছাড়া অন্য কোন গণপরিবহন নাই বললেই চলে। বোয়ালখালী থেকে ট্যাক্সি-টেম্পু কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত যাতায়াত করার ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলে ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন। তিনি আরো বলেন উন্নয়নের ধারাবাহিকতা বোয়ালখালী উপজেলায় ৭০% কাজ শেষ হয়েছে, বাকি কাজগুলো আমি আগামীতে সম্পূর্ণ করে বোয়ালখালী বাসিকে একটি মডেল উপজেলা উপহার দিব।
চট্টগ্রাম অটোরিক্সা-অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন ১৪৪১ বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া শাখা কমিটির অভিষেক ও চট্টগ্রাম ৮ আসনের স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ কে দেওয়া সংবর্ধনা সভা গত ১৮ সেপ্টেম্বর শনিবার বিকেল চারটায় কানুনগোপাড়াস্থ তাজ পার্ক কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম অটোরিক্সা-অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন কানুনগোপাড়া শাখার সভাপতি মোঃছরোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুসা সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্বর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম অটোরিক্সা-অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন কানুনগোপাড়া শাখা কমিটির প্রধান উপদেষ্টা, উপজেলা আওয়ামী লীগ নেতা, সাবেক আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ হোসেন,উপদেষ্টা পরিষদের পক্ষে উপস্থিত থেকে মানপত্র পাঠ করেন ও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য মনজুর মোর্শেদ,পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসীম উদ্দীন,আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কাজল দে,আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক মান্নান,দৈনিক সমর এর বার্তা সম্পাদক,বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বর্তমান কার্যনির্বাহী সদস্য এম এ মন্নান,বোয়ালখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী আবদুল মন্নান, চট্টগ্রাম অটোরিক্সা-অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন কানুনগোপাড়া শাখার কার্যকরী সভাপতি অখিল দে,সহ-সভাপতি নুরুল আবছার,সহ সাধারণ সম্পাদক আলমগীর,অর্থ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, প্রচার সম্পাদক মোঃ ওয়াসিম সহ,আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের উপজেলা,পৌরসভা ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম অটোরিক্সা-অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD