বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত

বোয়ালখালী ডিসি সড়কে আরো ২টি নতুন বিআরটিসি বাস সংযোজন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এম এ মন্নান :
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সাথে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ। ১৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ওবায়দুল কাদের এমপি’র সাথে মোছলেম উদ্দিন আহমদ এমপি দেখা করেন। এসময় তিনি কালুরঘাট রেল কাম সড়ক সেতুর নির্মাণ কাজের অগ্রগতি ও চট্টগ্রাম আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন। এ সময় মাননীয় মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি বলেন, চট্টগ্রামের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ইতিমধ্যে শেষ হয়েছে এবং চট্টগ্রামবাসী তার সুফল ভোগ করছে। তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের দীর্ঘদিনের প্রত্যাশিত কালুরঘাট রেল কাম সড়ক সেতুটি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে অন্তভূক্ত আছে, মহামারী করোনার কারনে কালুরঘাট সেতুর নির্মাণের কাজে কিছুটা বিগ্ন ঘটেছে বলেও তিনি মন্তব্য করেন।
এসময় মাননীয় মন্ত্রী যাত্রীদের ভোগান্তি কমাতে চট্টগ্রাম-বোয়ালখালী ডিসি সড়কে আরো ২টি নতুন বিআরটিসি বাস বৃদ্ধি করার ঘোষনা দেন এবং শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এসময় মাননীয় সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ বোয়ালখালীতে নতুন ২টি বিআরটিসি বাস সংযোজন করায় বোয়ালখালীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি’র কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অভিনন্দন জানান।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD