সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

সরকারি কাজে বাধা কোনোভাবেই কাম্য নয় : সার্জেন্ট মাহমুদুল ইসলাম

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

কামরুল ইসলাম:
লোহাগাড়ায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের সার্জেন্টের উপর হামলা চালায় ট্রাকচালক ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
উপজেলা সদরের বটতলী দরবেশহাট রোডে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মঙ্গলবার (২২ জুন) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় সার্জেন্ট মাহমুদুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগাড়া সদর সওদাগর পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. আরিফ (২৮), বড়গুনা উত্তর তক্তাবুনিয়া ৪নং ওয়ার্ড হলদিয়া এলাকার সৈয়দ জাকির হোসেনের ছেলে ট্রাকচালক সৈয়দ মাজহারুল ইসলাম (২৬) এবং লোহাগাড়ার আধুনগর কাজিরপাড়া এলকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সরওয়ার কামাল রনি ।
এজহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মাহমুদুল ইসলাম। বেলা ১২টার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংযোগ সড়কের দরবেশ হাট-আমিরাবাদ রোডে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৭৮৮৪) প্রতিবন্ধকতা সৃষ্টি করলে যানজটের মাধ্যমে জনদুর্ভোগ তৈরি হয়।
সেই যানজট নিরসনে ট্রাকটি সরাতে বললে গ্রেপ্তারকৃত আরিফ গাড়ি থেকে নেমে ধাক্কা দিয়ে পুলিশ সার্জেন্টের উপর হামলা চালায়। পুলিশ সার্জেন্ট বিষয়টি থানার অফিসার ইনচার্জকে জানালে এসআই সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এতে হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে উঠে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে ট্রাকসহ আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।
লোহাগাড়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহমুদুল ইসলাম বলেন, ‘জনদুর্ভোগ লাগবে সৃষ্ট যানজন নিরসন করতে গেলে আমার উপর চওড়া হয়ে হামলা করেন গ্রেপ্তারকৃতরা। পরে থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। সরকারি কাজে বাধা দিয়ে হামলা করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD