রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

পুলিশ বাহিনী আজ জনগণের ভালোবাসায় পরিণত : আইজিপি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

জেলা প্রতিনিধি :
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘যেকোনো পরিস্থিতিতে দায়িত্বের বাইরে গিয়েও জনগনের পাশে দাঁড়িয়েছে পুলিশ। যখন আত্মীয় স্বজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে ছেড়ে চলে গেছে, তখন পুলিশ বাহিনীর সদস্যরাই তাদের পাশে দাঁড়িয়েছে। তাই পুলিশ বাহিনী আজ জনগণের ভালোবাসায় পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘মানুষের ভালোবাসা ও আস্থা ধরে রাখতে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার বিকল্প নেই।’
সোমবার (১৪ জুন) সকালে রাজশাহী চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমিতে বাংলাদেশ পুলিশ একাডেমির ৩৮ তম ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় ৩৮তম ক্যাডেটদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, মাদকের অপব্যবহার বিস্তার রোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতা আজ প্রশংসিত।’
তিনি আরও বলেন, ‘জনগণের সাংবিধানিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠায় সরকার বিভিন্ন আইনকে সংস্কারের মাধ্যমে যুগোপযোগী করেছে। জনগণকে আইনি সহায়তা দেয়ার ক্ষেত্রে তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যদের দ্র“ত ব্যবস্থা নিতে হবে। পুলিশের প্রতিটি সদস্যকে নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ সব সেবাপ্রত্যাশী জনগণের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে।’
পুলিশ প্রধান বলেন, ‘অপরাধ ও কৌশল মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা অর্জন একটি মাইল ফলক। ফরেনসিক, ডিজিটাল ফরেনসিক, ডিএনএ পরীক্ষা, আইপিডিআর এনালাইসিস, সাইবার ক্রাইম, ফিন্যানসিয়াল ক্রাইম, ভিকটিম সাপোর্ট সেন্টার, নারী ও শিশু ডেস্ক, বিট পুলিশিং, জাতীয় জরুরি সেবা ৯৯৯ সহ আরও অন্যান্য কার্যক্রম চালু রয়েছে।’
এর আগে আইজিপি ৩৮তম এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে আইজিপি একাডেমি চত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল, ব্যারাক ভবন এবং একাডেমি মসজিদের বর্ধিতাংশের উদ্বোধন করেন।
পরবর্তীতে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এছাড়াও সারদা পুলিশ একাডেমি চত্বরে একটি চারা গাছ রোপণ করেন আইজিপি বেনজীর।
ক্যাডেট প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা, অতিরিক্ত আইজি, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, রাজশাহী বিভাগ ও জেলায় কমর্রত উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রশিক্ষণার্থীদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা।
উলে­খ্য, সারদা পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি পুলিশের এই প্রশিক্ষণে নতুন নিয়োগ পাওয়া ৫৭ জন নারীসহ এক হাজার ২৩১ জন এসআই অংশ নেন। এ প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পাঁচ পুলিশের হাতে ক্রেস্ট তুলে দেন আইজিপি বেনজীর আহমেদ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD