বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত

নতুন নকশার কাজ শেষ হলেই কালুরঘাট সেতু নির্মাণ প্রক্রিয়া শুরু হবে

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :
বোয়ালখালী, পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবী কালুরঘাট রেল-কাম সড়ক সেতুর বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বাংলাদেশ রেলওয়ের সচিব সেলিম রেজা ও মহাপরিচালক ইঞ্জিনিয়ার ডি এন মজুমদার-এর সাথে সাক্ষাৎ করছেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ।
৪ এপ্রিল ২০২১ রবিবার দুপুরে স্বাক্ষাতকালে বাংলাদেশ রেলওয়ের সচিব সেলিম রেজা বলেন, দক্ষিণ চট্টগ্রামবাসীর বহু আকাঙ্ক্ষিত কালুরঘাট রেল কাম সড়ক সেতুটি বাস্তবে রূপ পাচ্ছে। দক্ষিণ কোরিয়ার অর্থায়নে নতুন কালুরঘাট সেতু নির্মাণ করে দেবে রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন কালুরঘাট সেতুর নকশা তৈরির কাজ শেষ হলেই সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন। এই সেতু নির্মাণ হলে দক্ষিণ চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হবে এবং কক্সবাজারের সাথে রেল যোগাযোগও সম্পন্ন হবে। সরকার চট্টগ্রামের কালুরঘাট রেল কাম সড়ক সেতুকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, উন্নয়নের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক এবং কালুরঘাট সেতু নির্মাণের বিষয়ে খোঁজ-খবর রাখছেন। তিনি আশা প্রকাশ করেন সব কিছু ঠিক থাকলে অতি শীগ্রই কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণ কাজ শুরু হবে।

 

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD