শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
দিদারুল আলম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল

৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প আওয়ামী লীগ সরকারের বড় অর্জন : মোছলেম উদ্দিন আহমদ এমপি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল:

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প আওয়ামী লীগ সরকারের বড় অর্জণ এবং যারা বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে আযান বন্ধ হয়ে যাবে তাদের মুখের কথা বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, এই মডেল মসজিদ ভবনটি শুধু একটি মসজিদ নয়, মসজিদ কমপ্লে­ক্স। এর মধ্যে নারীদের জন্য পৃথক অজুখানা ও নামাজের ব্যবস্থা আছে। এছাড়া ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র, হজ্বের মৌসুমে নগরীর ভেতরের হাজীদের থাকার ব্যবস্থা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মেহমানদের আবাসন ও বিদেশি পর্যটকদের পরিদর্শন এবং মৃতদেহ গোসলের ব্যবস্থাও আছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদের নির্বাচনী ইশতেহারে ছিল প্রতি উপজেলায় একটি করে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা। আর সেই আলোকে মুসলি­মদের জন্য নামাজ ও ধর্মীয় শিক্ষা, সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতা রোধ, সরকারের উন্নয়নের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ইসলামি মূল্যবোধের লালন ও পরিস্ফুটন ঘটাতে এসব মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে এবং তা ক্রমেই দৃশ্যমান হবে।
১০ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আবাসিক প্রকল্প বাকলিয়ার কল্পলোকে নির্মিত মডেল মসজিদসহ দেশের ৫০টি মডেল মসজিদ উদ্বোধন শেষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মসজিদ কমপ্লে­ক্স আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী, ইসলামিক ফান্ডেশনের পরিচালক বোরহান উদ্দিন, কল্পলোক আবাসিক সমিতির সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক সফিকুল আলম প্রমুখ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD