মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

আনোয়ারাকে সমৃদ্ধ উপজেলায় পরিণত করবো:অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সুজিত কুমার দাশ :
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, রাজনীতি মানুষের জীবনমান উন্নয়নের জন্য দেশ ও দশের উন্নয়নের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার কাজ করছেন। আমরা তারই সাথে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে সহযোগিতা করব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে আমরা সকলেই একযোগে কাজ করব। তিনি আরো বলেন আমি সংবর্ধনার জন্য আসিনি, বাপের বাড়ীতে বেড়াতে এসেছি। আপনারা যে সম্মান দিয়েছেন আমি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনাদেরকে সাথে নিয়ে আনোয়ারা উপজেলাকে সমৃদ্ধ উপজেলায় পরিণত করার কাজ করব। তিনি সকলকে প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আহ্বান জানান।

শনিবার(৯ মার্চ) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা নাগরিক কমিটির বিশাল সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
নাগরিক কমিটির সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর ও আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন সুজনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম এমপি, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য সাবেক স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডাক্তার নাসির উদ্দিন মাহমুদ, এইচ এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, মুক্তিযোদ্ধা মো ইদ্রিস, সিরাজুল ইসলাম খান, এড. চন্দন বিশ্বাস, স্বপন ধর, এড. শামসুল আলম, দিদারুল ইসলাম দিদার, সাবেক ছাত্রনেতা অহিদুল ইসলাম অহিদ, আহকাম ইবনে জামিল মিশন, জিয়া উদ্দিন বাবলু, অধ্যক্ষ আবদু্ল্লাহ আল মামুন।
উপস্তি ছিলেন, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, শহিদুল ইসলাম শহিদ,আওয়ামীলীগ নেতা আজিজুল হক আজিজ,সহ নাগরিক সংবর্ধনা সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, কৃষক লীগ মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের নারী পুরুষ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD