রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

রিশিডিউল হবে চট্টগ্রাম নগর ও দক্ষিণ জেলা আ.লীগের সম্মেলন,৯ নভেম্বর প্রস্তুতি সভা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল:

আবার পিছিয়ে যাচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ও নগর আওয়ামী লীগের সম্মেলন। আগামী ১ ডিসেম্বর দক্ষিণ জেলা ও ৪ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারিত থাকলেও তা হচ্ছে না।
আগামী ৪ ডিসেম্বর নগরের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভার কারণে সম্মেলন পেছানো হয়েছে, তা আবার রিশিডিউল করা হবে।
আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউসে নগরের ১৫ থানা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৮ উপজেলার সাংগঠনিক কমিটির আহ্বায়কদের সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন পৃথক বৈঠক করেছিলেন। বৈঠকে ১ ডিসেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের ও ৪ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। গত ২৮ অক্টোবর গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় ৪ ডিসেম্বর চট্টগ্রামে পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের উদ্যোগে জনসভা করার সিদ্ধান্ত হয়েছে। সভা থেকে চট্টগ্রামের নেতাদের জনসভার প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত এই জনসভায় বিশাল জনসমাগমের মধ্যদিয়ে রাজপথে শক্তির মহড়া দেওয়ার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ।
এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উপস্থিতিতে আগামী ৯ নভেম্বর নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম নগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে নগর,দক্ষিণ ও উত্তর জেলার কার্যকরী কমিটি, নগরের সব থানা ও ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক দক্ষিণ-উত্তরের সব উপজেলা ও ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, তিন জেলার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।
সম্মেলনের বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন দৈনিক সমরকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জনসভার কারণে চট্টগ্রাম নগর এবং দক্ষিণ জেলার সম্মেলনের তারিখ রিশিডিউল করতে হবে। আগামী ৯ নভেম্বর যৌথ সভায় সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
আগামী ৪ ডিসেম্বরের জনসভা সফল করার লক্ষ্যে গত ২৯ অক্টোবর নগরের পল্টন রোডে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ সভা হয়। সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর উপস্থিত ছিলেন।
জনসভার প্রস্তুতির বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দৈনিক সমরকে বলেন, পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় পরিণত করা হবে। আমাদের বিভিন্ন এলাকা, ইউনিয়ন ও থানা পর্যায়ে জনসভার প্রস্তুতি চলমান রয়েছে। আগামী ৯ নভেম্বর নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম নগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
সর্বশেষ ২০১২ সালের ২৮ মার্চ চট্টগ্রামের পলোগ্রাউন্ডের মাঠে আওয়ামী লীগসহ ১৪ দলের মহাসমাবেশে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ এক দশক পর আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD