শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

মৌলভী আবদুল করিম(রঃ) সমাজে আজীবন স্বরনীয় হয়ে থাকবেন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

হারুন অর রশিদ :
কুমিল্লা লাকসাম উপজেলার ৭নং আজগরা ইউনিয়নস্ ছিলইন সমাজকল্যাণ পরিষদের সভাপতিএম হারুনর রশিদের পিতা বিশিষ্ট আলেমেদ্বীন মরহুম মৌলভী আবদুল করিম (রঃ)এর স্বরণে খতমে কোরআন, নাগরিক স্বরণ সভা ও দোয়া মাহফিল গত ১১ জুলাই সকাল ৮ টায় ছিলইন দক্ষি­ণ পাড়া নূরানী মাদ্রাসা হলে অনুষ্ঠিত হয়। ছিলইন সমাজকল্যাণ পরিষদ ও ছিলইন ইসলামি মানবকল্যাণ সংস্থার যৌথ উদ্দ্যেগে আয়োজিত উক্ত স্বরণ সভায় সভাপতিত্ব করেন এন্তেজামিয়া কমিটির আহবায়ক পরিষদের সহ- সভাপতি এম. এ মালেক। ছিলইন ইসলামি মানবকল্যাণ সংস্থার সভাপতি মাওলানা মঞ্জুর আহমদের সঞ্চলনায় সভার শুরুতেই হাফেজ হাবিব উল্লাহর কোরআন তেলাওয়াত ও রেদওয়ান আল হাবিবির ইসলামী সংগীত পরিবেশন এবং দোয়া-মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ঠ আলেমেদ্বীন ছিলইন দক্ষিণ পাড়া ঈদ জামাতের খতিব মাওলানা মুফতি আবদুল হক আমিনী। উক্ত স্বরণ সভায় মরহুম মৌলভী আবদুল করিম (রঃ) এর কর্মময় জীবনী আলোচনায় বক্তব্য রাখেন ছিলইন ইসলামিয়া আলিম মাদরাসার গর্ভনিং বডির সভাপতি মাওলানা মকবুল আহমদ শাহী, অত্র মাদরাসার অধ্যক্ষ­ মাওলানা এ, এফ, এম মোজাম্মেল, সহকারী শিক্ষ­ক মাওলানা আবদুর রহমান (তৈয়ব হুজুর) ছিলইন জালাল আহমদ ফাউণ্ডেশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসেন, ৭নং আজগরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক (শিক্ষ­ক) আবদুল আজিজ, ছিলইন সমাজকল্যাণ পরিষদের সভাপতি এম. হারুনুর রশিদ, সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা বিল্লাল হোসাইন হাকিমী, অর্থ সম্পাদক মোঃ রেদওয়ান উল্লাহ, সহ অর্থ সম্পাদক মোঃ ইয়াকুব নবী, ক্রীড়া সম্পাদক এম.এস.এস মহিন উদ্দীন, কার্যকরী সদস্য মোঃ ফয়েজুল আলম, কার্যকরী সদস্য হাফেজ মিজানুর রহমান, ছিলইন ইসলামি মানবকল্যাণ সংস্থার উপদেষ্ঠা মাওলানা নুরুল ইসলাম ফয়েজী, সহ-সভাপতি মুফতি মাওলানা জুনায়েদ হোসেন, ছিলইন দক্ষি­ণ পাড়া নূরানী মাদরাসার সহ-সভাপতি মাওলানা হারুনুর রশিদ, ছিলইন দক্ষি­ণ পাড়া জামে সমজিদের খতিব মাওলানা সফিকুর রহমান, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক জুনায়েদুর রহমান (জিতু), ৭নং আজগরা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, মোঃ মমিনুল ইসলাম প্রমুখ।
উক্ত নাগরীক স্বরণ সভায় বক্তারা বলেন মরহুম মৌলভী আবদুল করিম (রঃ) ফার্সি ভাষা জানা এই এলাকায় পারদর্শি একজন ব্যক্তি ছিলেন। শুধু তাই নয় তিনি ইসলামি মূল্যরোধে বিশ্বাসী ছিলেন বলে মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত কোরআন সহ বহু হাদিস আমল করে জ্ঞান অর্জন করেছিলেন। জ্ঞানের পরিধি এতই বেশী ছিল যার কারণে ব্যক্তি ও কর্ম জীবণে চলাফেলায় মরহুম মৌলভী আবদুল করিম (রঃ) তার ভাল অমাইক ব্যবহারের জন্য মানবসমাজে আজীবন তিনি স্বরণীয় হয়ে থাকবেন। বক্তরা আরো বলেন, গুনি জনের কদর না করলে গুনিজন সৃষ্টি হয় না। তাই ঐতিহ্যবাহী ছিলইন সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের সূদীর্ঘ ২৯ বছর বয়সের ইতিহাসে সংগঠনটি এই এলাকা বা সমাজের বহু আলেম ওলামাসহ জ্ঞানী, গুনী, স্বরণীয়, বরণীয় ব্যক্তিদের জন্য স্বরণ ষভা ও দোয়া মাহফিল আয়োজন করে দক্ষি­ণ কুমিল্লায় সমাজসেবায় অনেক নজির বিহীন দৃষ্ঠান্ত স্থাপন করেছেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD