শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

মোহরা পাইলট একাডেমীর বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এম আবু বক্কর রাজু:

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী স্বনামধন্য মোহরা পাইলট একাডেমীর বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৪ অক্টেবর (শুক্রবার) দিনব্যাপী মোহরা কাউন্সিলর কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

মোহরা পাইলট একাডেমীর অধ্যক্ষ ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্ নিয়ার দেদুল বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ট্রেইনার ও এ এল খান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু সত্যজিৎ কর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু।

প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রম মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম. আবু বক্কর রাজু। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, বায়তুল সালাম জামে মসজিদের খতিব আল্লামা মোরশেদুল ইসলাম আল কাদেরী।

প্রধান অতিথির বক্তব্যে মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু বলেন, শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষকদের মান্য করতে হবে। আর আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫নং মোহরা ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী হিরামন, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম লিটন, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, মোহরা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিহাদুল ইসলাম, মোহরা কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম জহির, হোসাইন মোহাম্মদ মাসুম। সিনিয়র শিক্ষিকা আয়শা আক্তার উর্মির পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেতু আকতার, সাদিয়া আকতার সেতু, কাঞ্চন বড়ুয়া হৃদয়, নাতাশা মহাজন, তৌহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।


ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD