শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

মাহে রমজান শুরু : এবারও সীমিত আকারে সব আয়োজন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :
দেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ গতকাল সন্ধ্যায় দেখা গেছে। আজ বুধবার থেকে শুরু ১৪৪২ হিজরি সনের রমজান মাস। গতকাল মঙ্গলবার রাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সেহেরি খেয়ে আজ বুধবার প্রথম দিনের রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এর আগে গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা পৌনে ৭টায় অনুষ্ঠেয় বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। তবে গত সোমবার মালয়েশিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশগুলোতে গতকাল মঙ্গলবার থেকে রোজা শুরু হয়েছে।
এদিকে গত বছরের ন্যায় এবছরও করোনাভাইরাস সংক্রমণ এড়াতে রোজায় মসজিদে তারাবিতে মুসল্লির সংখ্যা বেঁধে দিয়েছে সরকার। পাশাপাশি মসজিদ ও অন্যান্য জায়গায় ব্যাপক পরিসরে ইফতার মাহফিল না করতে বলা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় গত সোমবার এক নির্দেশনায় জানিয়েছে, যে কোনো মসজিদে তারাবিতে খতিব, ইমাম ও হাফেজসহ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন। মাঝে পরিস্থিতির উন্নতিতে বিধি-নিষেধ শিথিল হলেও সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রোগী ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ায় আজ থেকে ‘সর্বাত্মক লকডাউনে’ যাচ্ছে দেশ। এই সময়ে মসজিদে কী করতে হবে, সোমবার সেই নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়, যা ১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। সরকারি নির্দেশনায় যা ছিল : মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসলি­ অংশগ্রহণ করবেন। তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসলি­ অংশগ্রহণ করবেন। জুমআর নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসলি­রা অংশ নেবেন। স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লি­ষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD