শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ অবৈধ অভিবাসী আটক

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...


হাজী মকবুল আহমেদ:
মালয়েশিয়ায় ৪৯০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে কতজন বাংলাদেশি তা জানা যায়নি।
বুধবার দিনগত গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের ক্লাং-এর একটি শিল্প এলাকায় তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মেট্রো হারিয়ানে প্রকাশিত খবরে বলা হয়, ক্লাং-এর শিল্প এলাকায় পাঁচতলা অ্যাপার্টমেন্টের আশপাশের কারখানায় অভিবাসীরা বসবাস করতেন। বুধবার স্থানীয় সময় রাত আড়াইটায় এ অ্যাপার্টমেন্টে চালানো হয় অভিযান।
অভিবাসন বিভাগ বলছে, অভিযানের আগে অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য পাওয়ার পর পুলিশ এলাকায় প্রায় এক মাস ধরে নজরদারি চালায়।
মুষ্টিমেয় অভিবাসী আছে যারা খুচরা দোকান চালাত কিংবা দেশ থেকে পণ্য এনে বিক্রি করত। অ্যাপার্টমেন্টের আটটি ব্লকের মধ্যে চারটি ব্লকে অভিযান চালায় অপারেশন টিম।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে, আটক অভিবাসীদের কাছে বৈধ ভ্রমণ নথি ছিল না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD