শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
দিদারুল আলম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল

মতভেদ ভুলে ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে বিএনপি ঐক্যবদ্ধ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সিরাজুল হক : দীর্ঘ ১৫ বছর ধরে চলে থাকা ২৫ নং নম্বর রামপুর ওয়ার্ডের নোমান গ্রুপ ও খসরু গ্রুপের দলীয় কোন্দল শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে শেষ হয়েছে। দুটি গ্রুপ একে অপরের সাথে দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে এক কাতারে এসে একই প্লাটফর্মে কাজ করার জন্য কর্মীরা মিলিত হয়েছেন। সম্মিলিত ভাবে এই ওয়ার্ডে তারেক জিয়ার নির্দেশে কাজ করতে একমত হয়েছে। তারা দলীয় নির্দেশের বাইরে না গিয়ে আগামী সংসদ নির্বাচন সহ কাউন্সিলর নির্বাচনে উপরের কমান্ড মেনে চলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জানা যায় গত বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ কাঁচা রাস্তা মাথা দলীয় কার্যালয়ে উভয় গ্রুপের নেতারা একত্রিত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এই সময় উপস্থিত ছিলেন দিদারুল আলম চৌধুরী, দিদারুল আলম নেভী, সিরাজুল হক, ওসমান নাসির, সেকান্দর আহম্মদ,আফসারুল ইসলাম, হোসেন আহম্মেদ, মিয়া আলী আকবর, জাহাঙ্গীর আলম, হাজী শরিফুল ইসলাম, শরীফ ইবনুল হাসান, আলী হায়দার, শফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিদারুল আলম নেভী ও জাহাঙ্গীর আলমের মধ্যস্থতায় সুন্দর পরিবেশে এ সমঝোতা সৃষ্টি হয়। এ সময় এরা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে একাত্মতা ঘোষণা করেন এবং আগামী সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে কাজ করারও ওয়াদাবদ্ধ হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD