বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন

চট্টগ্রামে তরুণদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী নির্বাচনী ইস্তেহার আলোচনা সভা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আতাউর রহমান:

চট্টগ্রামে ব্যতিক্রমধর্মী নির্বাচনী ইস্তেহার আলোচনা “তারুণ্যের স্বপ্নে – Our Manifesto, Our Future”
চট্টগ্রামে তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী নির্বাচনী ইস্তেহার আলোচনা সভা— “তারুণ্যের স্বপ্নে: Our Manifesto, Our Future”। ব্রাইট বাংলাদেশ ফোরাম ও অ্যাক্টিভিস্টা বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা, যা তরুণ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক চেতনা, অংশগ্রহণ ও আশার সঞ্চার ঘটায়।
আলোচনায় অংশ নেন চট্টগ্রাম-৯ ও ৪ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা আহামেদুল আলম চৌধুরী রাসেল, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর অধ্যাপক শামসুজ্জামান হেলালী, নাগরিক ঐক্য-এর ফয়সাল বিন নাসির, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও অ্যাক্টিভিস্ট মুনমুন নেসা চৌধুরী, সংসপ্তক-এর নির্বাহী পরিচালক লিটন চৌধুরী, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার, ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি দেলোয়ার মজুমদারসহ সিভিল সোসাইটি, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া এবং সঞ্চালনা করেন লোকাল রাইটস প্রোগ্রামের ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ। শুরুতে অতিথিরা “আমাদের চট্টগ্রাম আমরা কেমন দেখতে চাই” শীর্ষক তরুণদের ডেমো প্রজেক্ট পরিদর্শন করেন এবং পরে যুব প্রতিনিধি সাকিবুল হাসান প্রজেক্ট উপস্থাপন করেন।

বক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি, সামাজিক ন্যায়বিচার, নারী-পুরুষ সমতা, যুব কর্মসংস্থান, এবং সহনশীল রাজনীতি নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। অধ্যাপক মুনমুন নেসা চৌধুরী বলেন, “নির্বাচিত প্রার্থীরা নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করবেন— এটাই আমাদের প্রত্যাশা।”

বিএনপি নেতা আহামেদুল আলম চৌধুরী রাসেল বলেন, “আমরা জবাবদিহিমূলক রাজনীতিতে বিশ্বাসী, তরুণদের প্রস্তাবিত ইস্তেহারের দাবিগুলো আমাদের নিজস্ব ইস্তেহারেও প্রতিফলিত হবে।”
অধ্যাপক শামসুজ্জামান হেলালী বলেন, “চট্টগ্রামের স্বাস্থ্য ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেব। তৃণমূল থেকেই পরিবর্তন আনতে হবে।”
সিপিবি সভাপতি অশোক সাহা বলেন, “যোগ্য নেতৃত্বই পারে দেশের তরুণদের অনিশ্চয়তা দূর করে সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে।”

সমাপনী বক্তব্যে উৎপল বড়ুয়া বলেন, “তরুণদের উপস্থাপিত প্রস্তাবনাগুলো ইতিমধ্যেই মনোনয়নপ্রত্যাশীরা তাঁদের ইস্তেহারে যুক্ত করার আশ্বাস দিয়েছেন। আমরা বিশ্বাস করি, নির্বাচিত হয়ে তাঁরা দেশের ও জনগণের কল্যাণে কাজ করবেন।”

এ আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ তরুণ ও নেতৃত্বের মধ্যে গঠনমূলক সংলাপের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যুব সদস্যরা ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) ও কি ইনফরম্যান্ট ইন্টারভিউ (KII) পরিচালনা করেন এবং দুটি ওয়ার্ড লেভেল কনসালটেশনের মাধ্যমে নাগরিক দাবিগুলো চূড়ান্ত করেন। আজকের অনুষ্ঠানে সেই দাবিগুলো আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD