রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
দিদারুল আলম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল

বোয়ালখালীতে নৌকার বিরোধিতা করায় যুবলীগের কমিটি বিলুপ্ত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :
চট্টগ্রামের বোয়ালখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরোধিতা করায় কড়লডেঙ্গা ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি হাজী আব্দুল মান্নান (রানা) ও সাধারণ সম্পাদক সায়েম কবির(ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত বোয়ালখালী উপজেলার ১০ নম্বর আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মনসুর আহামদ বাবুলের বিরোধিতা করায় ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ ও বিএনপি প্রার্থীকে জয় হওয়ার জন্য সহযোগিতা করায় আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এর আগে, গত রোববার (৯ জানুয়ারি) আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনসুর আহমদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনে সংগঠনের নিদের্শনা পরিপন্থী কার্যকলাপ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক মো. ওসমান গনিকে সংগঠনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া ৭ দিনের মধ্যে এ অভিযোগের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাকে চূড়ান্ত অব্যাহতি ও বহিস্কার হিসেবে গণ্য হবে বলেও জানানো হয়েছিল।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD