শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
দিদারুল আলম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল

বোয়ালখালী বি এন পি’র সাবেক নেতৃবৃন্দরা চা আড্ডায় মিলিত – আগামী শুক্রবার প্রস্তুতি সভা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ৮০-৯০ দশকে বি এন পি- যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী নেতৃবৃন্দেরা এক চা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বোয়ালখালী কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ চা আড্ডায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা ডাঃ আবদুল মতিন আজাদ, সাবেক উপজেলা বি এন পি নেতা- সারোয়াতলী ইউনিয়ন বি এন পি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ চৌধুরী, উপজেলা বি এন পি’র সাবেক যুব বিষয়ক সম্পাদক – সাবেক কাউন্সিলর মাহমুদুল হক মেম্বার, সাবেক উপজেলা বি এন পি’র সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইউচুপ নবী, উপজেলা বি এন পি’র সাবেেক দপ্তর সম্পাদক ও সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা মনজুর মাস্টার, সাবেক ছাত্রনেতা এডভোকেট শামসুদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রদেল নেতা মোঃ হাসান চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, পূর্ব গোমদণ্ডী ও সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি প্রবাসী আবুল কালাম, আমুচিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বি এন পি’র সদস্য সাংবাদিক এম এ মন্নান, সাবেক ছাত্রদল নেতা সাংবাদিক সিরাজুল ইসলাম, মমতাজ উদ্দিন, এম এ তালেব, বি এন পি নেতা ছৈয়দ হোসেন চৌধুরী, কারা নির্যাতিত নেতা আবদুর রশীদ, ইসমাইল হোসেন চৌধুরী, এম এ জহির, বি এনপি নেতা আবু তাহের, বোয়ালখালী শহীদ জিয়া স্মৃতি সংসদ’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মালেক, ওয়ার্ড বি এন পি’র সাবেক যুগ্ম আহবায়ক মোঃ হোসেন সহ বি এন পি- যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে সাবেক সাংসদ মরহুম সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শামসুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা ও বোয়ালখালী বি এনপি’র সাবেক সভাপতি আহমদ খলিল খান, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার চৌধুরী,দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বোয়ালখালী বি এনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকী, থানা বি এন পি’র সাবেক সভাপতি মোজাম্মেল হক, প্রবীণ বি এন পি নেতা সৈয়দ জালাল উদ্দিন, আকতার কামাল চৌধুরী, মোঃ হাসান প্রকাশ মিয়া সোনা, চেয়ারম্যান জামাল উদ্দিন , রফিকুল ইসলাম, নুরুল ইসলাম চেয়ারম্যান, আহমদ নবী, আবদুর রাজ্জাক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জানে আলম,মোরশেদ আলম (মীর পাড়া) মীর আবদুর রশীদ, ডাঃ আবদুল মান্নান, আবদুল হালিম, আবু জাফর মাস্টার, আবু তালেব, বদিউল আলম, আবদুল আজিজ (খন্জর পাড়া) আলহাজ্ব আবদুল মোনাফ সওদাগর , আবদুস সোবহান চৌধুরী, এখলাছ মিয়া, হাফেজ রফিক আহমদ, নুরুল আমিন, ইদ্রিস চেয়ারম্যান, আবদুল হামিদ মাস্টার, নুরুল আলম (সারোয়াতলী) বাদশা মেম্বার, কামাল মেম্বার, মোঃ ইয়াকুব (সারোয়াতলী) আবু ছৈয়দ (প.গোমদণ্ডী) আবু ছিদ্দিক, সামশুল আলম,বদিউর রহমান সওদাগর, আবদুল সালাম,আবদুল হাদি সওদাগর, গোলাম বারি, আবু তালেব, সোলায়মান সওদাগর, মোঃ ইছহাক সওদাগর, বাচা সওদাগর, সোলেমান সওদাগর (বহদ্দার পাড়া) ১৯৯০ সালে ১৬ই সেপ্টেম্বর আওয়ামী সন্ত্রাসীর হাতে শহীদ জাহাঙ্গীর ও ইউনুছ, ১৯৯৬ সালে ১২ই জুন জাতীয় সংসদ নির্বাচনে শ্রীপুর মসজিদ বাড়ি ভোটকেন্দ্র আওয়ামী সন্ত্রাসী হাতে শহীদ মোঃ নাছির, সদ্য প্রয়াত আবদুল হালিম, ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনার আমলে নিখোঁজ উপজেলা বি এন পি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রকাশ বাচা চেয়ারম্যান সহ নাম না জানা আরো অনেকের বর্নাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা ও বোয়ালখালী উপজেলা বি এন পি প্রতিষ্ঠায় তাঁদের আলোক উজ্বল অবদানকে স্মরণ এবং প্রয়াত সকল নেতা-কর্মিদের জন্য দোয়া সহ আগামী ৭ ফেব্রুয়ারী শুক্রবার বসদে মাগরিব বোয়ালখালী আহমদ হোসেন বালিকা বিদ্যালয় হল রুমে তাদের জন্য স্মরণ সভায় প্রস্তুতি সভার সিদ্ধান্ত গৃহীত হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD