বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান পেন্সিল আর্ট: আলো-ছায়ার এক অনন্য শিল্পকলা স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার

বোয়ালখালীতে সেনা অভিযানে দুইটি পিস্তলসহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার: গ্রেপ্তার দুই শীর্ষ সন্ত্রাসী

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম বোয়ালখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ সময় দুইটি বিদেশি পিস্তলসহ চারটি বিদেশি শটগান, গুলি ও সরঞ্জামসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

গত ১৬ জানুয়ারি (শুক্রবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা,হোরারবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন, পিএসসি, জি+ এর দিকনির্দেশনায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো.রাসেল প্রধানের নেতৃত্বে ক্যাপ্টেন মো:জাহিন হাসান ও লেফটেন্যান্ট এস এম সাহিনুর ইসলাম সাগর অভিযান পরিচালনা করেন।
অভিযানে চারটি বিদেশি শটগান, দুইটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড এমোনিশন এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— হোরারবাগ এলাকার মৃত আবুল বশরের পুত্র সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)। তারা সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেনের সহোদর ভাই বলে জানা গেছে।সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তবে সেনাসদস্যদের দ্রুত তৎপরতা ও চতুর্মুখী অভিযানের ফলে তারা পালাতে ব্যর্থ হয়। প্রাথমিকভাবে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এমোনিশন উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে চারটি ভিন্ন স্থান থেকে অস্ত্র,গোলাবারুদ ও অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান জানান, গ্রেপ্তারকৃত সালাহউদ্দিন রুমি ও সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সেনা অভিযানে সন্ত্রাসী গ্রেপ্তার অস্ত্র উদ্ধারে এলাকায় জনমনে স্বস্তি নেমে এসেছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD