সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

বোয়ালখালীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধিঃ বিশিষ্ট মানবাধিকার নেতা ও আইনজীবী এডভোকেট শামসুদ্দিন চৌধুরী বলেছেন ‘৭১ সালে শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ হয়েছিলেন,সেখান স্বাধীনতার ঘোষণা দিয়ে সফল হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত বক্তব্য রাখেন তিনি। বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে গত ৩১ মে শনিবার বাদে আছর সংঘটনের আহবায়ক মনজুর মাস্টারের সভাপতিত্বে ও সাংবাদিক এম এ মন্নানের সঞ্চালনায় উপজেলা সদরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মাহমুদুল হক মেম্বার, সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইউচুপ নবী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু তাহের মাস্টার,কাজী নজরুল ইসলাম ষ,মোঃ নাছির উদ্দিন, মোঃ ইউনুস, মেঃ রফিক,আবদুল মাবুদ ও মোহাম্মদ আলম প্রমূখ। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ দেশের মানুষ তাদের নেতা তারেক রহমান কে প্রধানমন্ত্রী বানানোর জন্য উন্মুখ হয়ে আছেন দাবী করে সকল তালবাহানা ও ষড়যন্ত্র পরিহার করে দেশে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহবান জানান। পরে সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি ও তাঁর পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD