রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
এস এম ইরফান নাবিল :
বোয়ালখালীর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে চট্টগ্রাম-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আবদুচ ছালাম
(চট্টগ্রাম নগরীতে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছি,শহরতলীর বোয়ালখালীকে উপশহরে রূপান্তর করা কঠিন কোন কাজ নয়।)
বোয়ালখালীর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে চট্টগ্রাম-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আবদুচ ছালাম বলেন, আমি শুধু স্বপ্ন দেখি না স্বপ্ন বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও চট্টগ্রাম শহরে কর্মরত বোয়ালখালীর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা গত ৩১ ডিসেম্বর রবিবার দুপুরে নগরীস্থ ওয়েল পার্কে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আবদুচ ছালাম বলেন কথায় নয় আমি কাজে বিশ্বাসী। মিথ্যে প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে অনেকেই বৈতরনী পার হতে চায়। আমি স্বপ্নবাজ মানুষ, স্বপ্ন দেখি স্বপ্নের পিছনে ছুটে চলি।সৃষ্টিকর্তার অশেষ রহমতে অধিকাংশ ক্ষেত্রে আমি আমার নিষ্ঠা,শ্রম ও মেধা দিয়ে স্বপ্নকে হাতের মুঠোয় এনে বাস্তবতায় রূপ দিতে সক্ষম হয়েছি। আমার সদিচ্ছা ও সক্ষমতা আমি সিডিএ’র চেয়ারম্যান থাকা অবস্থায় চট্টগ্রাম কে উন্নয়নে বদলে দিয়েছি আমি জীবনের শেষ সময় টুকু আমার নিজ এলাকাকে আগামী দিনে সাজাতে চাই।বোয়ালখালী উপজেলায় স্বপ্নের মত দামী সম্ভাবনা লুুকিয়ে আছে,আমি সেই সম্ভাবনার বাস্তব রূপ দিতে চাই।বোয়ালখালীতে যেমন রয়েছে ভারী শিল্প গড়ে তোলার মত সুযোগ, তেমনি রয়েছে এগ্রো বেইজ শিল্পের অপার সম্ভাবনা।শহরের অত্যন্ত কাছে হওয়ায় যেমন রয়েছে আবাসন শিল্পের বিস্তৃতির সম্ভাবনা, তেমনি রয়েছে পর্যটনের সুবর্ণ সুযোগ। শহরের সাথে বোয়ালখালীর যোগাযোগকে সহজতর করা গেলে বোয়ালখালীর চিত্র দ্রুতই পাল্টে যাবে। বোয়ালখারীর মানুষ কল্পনাও করতে পারবেনা কি পরিমান পর্যটক বোয়ালখালীতে আসবে। কি পরিমান মানুষের কর্মসংস্থানের সুযোগ এ বোয়ালখালীতে রয়েছে। কালুলঘাটে সড়ক সেতু নির্মান কেবল বোয়ালখালীর মানুষের প্রাণের দাবীই নয়, জাতীয় অর্থনীতির জন্য ও কালুরঘাট সেতু নির্মান গুরুত্বপূর্ণ। এ সেতু বাস্তবায়ন হলে বান্দরবান পার্বত্য ও পর্যটন জেলার সাথে বোয়ালীখালীর মধ্য দিয়ে উদালবুনিয়া সড়ক নির্মান করে সহজ কানেক্টিভিটি গড়ে তোলা যায়। এতে বান্দরবান ও শহরের দুরত্ব কমে আসবে প্রায় অর্ধেক। বোয়ালখালীতে অবস্থিত বিভিন্ন ধর্মের পবিত্র ও পূন্য তীর্থস্থান সহ ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চিহ্ন গুলোকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারলে প্রাকৃতিক সৌন্দর্যেও লীলাভূমি পর্যটকদের কাছে এক টিকিটে দুই ছবির মত হয়ে ওঠবে।আমি ভবিষ্যতে বোয়ালখালীকে সারাদেশে একটি আকর্ষনীয় রূপে সাজিয়ে গুছিয়ে ও স্মার্ট আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রিয় সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই এবং বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশের জনগণের সহযোগিতা ও দোয়া এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেটলী মার্কায় আমার নির্বাচনী ভোটারের মূল্যবান ভোট চাই। গত ৩১ ডিসেম্বর রবিবার দুপুরে বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী সভাপতিত্বে সাংবাদিক এম এ মন্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে প্রধান উপদেষ্টা সৈয়দ নুরুল ইসলাম নুরু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিজিএমই’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির,স্টাটাট ব্যাংক এর পরিচালক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য জাহেদুল হক,সহ সভাপতি মোঃ নাসির উদ্দিন,সংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক সৌমেন ধর,সাংবাদিক প্রদিব কুমার শীল,কামাল উদ্দিন,মোঃ নুরুল আবছার,সাংবাদিক সেলিম চৌধুরী,বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের,সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবর,উপস্থিত ছিলেন সাংবাদিক শাহিনুর কিবরিয়া মাসুদ,রাজু দে,প্রকাশ পাল, সৈয়দ নজরুল ইসলাম,ইয়াছিন,পুজন সেন,সিরাজ ভান্ডারী,রাজু বড়ুয়া,কাজী এমরান কাদেরী,রবিউল হোসেন,হোসেন মোহাম্মদ,আবু নঈম,জোনায়দ,শাহদাৎ হোসেন,জাহিদ হোসেন,স ম জিয়া,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নুরুল আবছার হিরা,সাবেক সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন,দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম,মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন,চরনদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম , ওয়াসিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন