রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
ডা: অহিদুল ইসলাম :
গত ১৫ জানুয়ারি, রোজ বৃহস্পতিবার, অন্তবর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ডক্টর শেখ মইনুদ্দিন আহলা দরবার শরীফের অন্তর্ভুক্ত আছাদিয়া নূরীয়া মঞ্জিলের বর্তমান সাজ্জাদানশীন, পীরে তরিকত, রেহনুমায়ে শরীয়ত, তাজুল আশেকীন হযরত সৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদীন আল-কাদেরী আল-চিশতী বাবাজান কেবলা (মাঃজিঃআঃ)–এর সাথে একান্ত সৌজন্য সাক্ষাৎ করেন।
পরবর্তীতে তিনি আহলা দরবার শরীফের প্রাণপুরুষ হযরত নূরী বাবা (রহঃ)–এর পবিত্র মাজার শরীফ জিয়ারত করেন।
মাননীয় উপদেষ্টা মহোদয়ের সফরসঙ্গী হিসেবে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য মঞ্জিলসমূহের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সকলেই দরবার শরীফের আছাদিয়া নূরীয়া মঞ্জিলে মধ্যাহ্ন ভোজ গ্রহণ করেন এবং পুণ্যভূমি আহলা দরবার শরীফের পবিত্র পরিবেশে উপস্থিত হতে পেরে আন্তরিক শুভেচ্ছা ও শুকরিয়া জ্ঞাপন করেন।
আপনার মন্তব্য লিখুন