শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

প্রতিশোধের রাজনীতিকে ঘৃণা করি’, বোয়ালখালীতে জামায়াত আমির

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি :

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। কিছু লোক পট পরিবর্তনের সাথে সাথে চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ শুরু করলো। আমরা নিন্দা জানাই, ঘৃণা করি।

বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টারের আয়োজিত সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ যা করলো, পট পরিবর্তনের সাথে সাথে যারা একই কাজ করেছে- তারা আওয়ামী লীগের মতোই। আমরা এদেরকে ভিন্নভাবে দেখি না। আমরা অনুরোধ করবো, এগুলো বন্ধ করেন। হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তা কলঙ্কিত করবেন না। যদি করেন জনগণই আপনাদের পাওনা মিটিয়ে দেবে।

ডা. শফিকুর রহমান বলেন, ২০০৯ সালে বিডিআর সদরদপ্তর পিলখানায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার মাধ্যমে খুনের রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ। সাড়ে ১৫ বছর বাংলার মসনদে ছিল। বাংলার জনগণ ঘৃণা করে ভোট দেয়নি। ২০১৪ সালে ভোটবর্জন, ১৮ সালে প্রত্যাখান এবং ২০২৪ সালে প্রতিরোধ করেছে। এরা জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে জনগণের প্রতি তাদের কোন দয়ামায়া ছিল না।

তিনি বলেন, তারা অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি, শেষ পর্যন্ত ছাত্র-তরুণ-যুবকদের কোটা সংস্কার আন্দোলনের তোড়ে তারা ভেসে গেছে। আপনাদের স্মরণ থাকার কথা, আমাদের কলিজার টুকরো নেতাকর্মীদের যুদ্ধাপরাধী বলে খুন করেছে। আল্লাহ তায়ালা বিচার আমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছেন। আমাদের কোন দায়িত্বশীল দেশ থেকে পালাননি। আত্মহত্যা করা হারাম, তার চাইতেও জঘন্য হচ্ছে পালিয়ে যাওয়া।

সংক্ষিপ্ত সভায় তিনি ছাত্র আন্দোলনে বোয়ালখালীর শহিদ মো. ওমরের পিতা নুরুল আবছারকে জড়িয়ে ধরে সমবেদনা জানান। সকল শহীদের জন্য দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, উপজেলা আমির ডা. খোরশেদ, নায়েবে আমির ডা. নাছের, সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন ইয়াছিন, জামায়াত নেতা সাইদুল আলম, রফিকুল ইসলাম খসরু, মো. নাজিম উদ্দিন, উপজেলা শিবির সভাপতি মো. ওয়াহিদুর রহমান অয়ন, মো. পারভেজ প্রমুখ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD