শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

পবিত্র ঈদুল আজহা ২৯ জুন, ছুটি বাড়লো একদিন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :
দেশের আকাশে সোমবার সন্ধ্যায় হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ২৯শে জুন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৯শে জুন বৃহস্পতিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব।
ঈদের ছুটি একদিন বাড়লো : ঈদুল আজহার ছুটি একদিন বাড়লো। আগামী ২৭শে জুন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনশৃখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলো মন্ত্রিসভা। মন্ত্রিসভা বৈঠকে অংশ নেয়া একজন মন্ত্রী ছুটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই মন্ত্রী জানিয়েছেন, একদিন (২৭শে জুন) ছুটি বাড়ানো হয়েছে।
এতে এবার ঈদে আগামী ২৭ শে জুন থেকে ১লা জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯শে জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD